Wednesday , 11 September 2024 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

টেকনাফে মালিকবিহীন ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার

প্রতিবেদক
Btech News
September 11, 2024 7:14 pm

জিয়াবুল হক, টেকনাফ :

কক্সবাজারের টেকনাফে মালিকবিহীন ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।

বুধবার (১১ সেপ্টেম্বর) সকালের দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল পুরান বাজার এলাকায় অভিযান চালিয়ে মাদক গুলো জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান আসছে, এমন খবরে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পুরান বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালানো হয়। এসময় দুইজন ব্যক্তি নাফনদী পার হয়ে আসার সময় সন্দেহ হলে চ্যালেঞ্জ করা হয়।

বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা সাথে থাকা দুটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগ দুটি তল্লাশি করে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

এমপি সাকিবের নামে ইন্টারনেটে অসংখ্য ভূয়া সংবাদ

মাগুরায় বিএনপি’র বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

শারদীয় দুর্গা পূজা উপলক্ষে কালিহাতীতে আনসার ভিডিপি মোতায়েন

হাদিউল ইসলাম সেলিম (৬১) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

মাগুরা জেলা আইন- শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলের কালিহাতীতে বজ্রপাতে প্রাণ গেল একজনের

চট্টগ্রাম মিরসরাইয়ে নামছে বন্যার পানি, তীব্র হচ্ছে ভাঙন

মাগুরা রিপোর্টার্স ইউনিটির মহম্মদপুর উপজেলা শাখার কমিটি গঠন।

মাগুরায় ২৪ এর গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মাঝে সঞ্চয়পত্র ও চেক প্রদান অনুষ্ঠিত

মাগুরায় ৫ম বার্ষিকী তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত