Sunday , 20 July 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাছে আগুন দিয়ে পালিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীরা

প্রতিবেদক
Btech News
July 20, 2025 2:54 pm

চট্টগ্রাম : মিরসরাই প্রতিনিধি:

‘মহাসড়কের ঠাকুরদিঘী এলাকায় রাতের আঁধারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ছেলেরা সড়কে গাছ ফেলে অবরোধের চেষ্টা চালায়। খবর পেয়ে দ্রুততম সময়ে ঘটনাস্থলে পৌঁছালে তারা পালিয়ে যায়

শনিবার (১৯ জুলাই) দিবাগত রাতে উপজেলার জোরারগঞ্জ থানার ঠাকুরদিঘী এলাকায় এ ঘটনা ঘটে।

অবরোধ চেষ্টার গাছে আগুন জ্বালানোর ৪০ সেকেন্ডের এমন একটি ভিডিও নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শহীদুল ইসলামের ফেসবুক আইডিতে শেয়ার করা হয়েছে। সেখানে দেখা গেছে, একজন প্রথমে পেট্রোল ঢেলে মহাসড়কে রাখা গাছে আগুন ধরিয়ে দেয়। এরপর আরো কয়েকজন মিলে মিছিল দিতে থাকে।

জানা গেছে, গোপালগঞ্জে ছাত্রলীগের নেতা-কর্মী নিহত ও গণগ্রেফতারের ঘটনায় রোববার সারাদেশে হরতালের ডাক দিয়েছে ছাত্রলীগ। হরতালের সমর্থনে রাতের আঁধারে দেশের গুরুত্বপূর্ণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের চেষ্টা করে তারা।

এদিকে রোববার সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। আগের মতেই গণপরিবহনসহ সব ধরনের যানবাহন চলাচল করতে দেখা গেছে। মহাসড়কে যেকোনো ধরনের নাশকতা এড়াতে পুলিশ দায়িত্ব পালন করছে।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, মহাসড়কের ঠাকুরদিঘী এলাকায় রাতের আঁধারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ছেলেরা সড়কে গাছ ফেলে অবরোধের চেষ্টা চালায়। খবর পেয়ে দ্রুততম সময়ে ঘটনাস্থলে পৌঁছালে তারা পালিয়ে যায়। এরপর সড়কে রাখা গাছের গুটি সরানো হয়েছে। মহাসড়কে সব ধরনের যান চলাচল স্বাভাবিক রয়েছে। গুরুত্বপূর্ণ স্পটে পুলিশ টহলে রয়েছে।

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মাগুরায় বিএনপি’র ওয়ার্ড কমিটি গঠনকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষ, আহত-১০

মাগুরায় ৬৬৭ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো ইসলামী ছাত্র শিবির

মাগুরায় জামায়াতে ইসলামীর বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ঘোড়াশালে মশক নিধন অভিযান শুরু

মাগুরায় নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ!

প্রতিশোধ নিতে ফুফাতো ভাইকে হত্যা করে দুই ভাই

স্বৈরাচারী হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে- ——মাগুরার রুকন সম্মেলনে মোবারক হুসাইন  

টাঙ্গাইলে সেনা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বাবা-ছেলে আটক, উদ্ধার ইয়াবা ও নগদ অর্থ

কালিহাতীতে বীর মুক্তিযোদ্ধা হাসমত আলী নেতার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল

মাগুরায় কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রতারণার অভিযোগ, গ্রেফতার ৬