Tuesday , 9 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বালুর স্তূপ, দুর্ঘটনার আশঙ্কা

প্রতিবেদক
Btech News
December 9, 2025 11:26 pm

মিরসরাই প্রতিনিধি : এ.এইচ.সেলিম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বালুবোঝাই ট্রাক উল্টে গেছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) ভোরে উপজেলার ঠাকুরদিঘী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ দুর্ঘটনায় কবলিত ট্রাক উদ্ধার করে থানায় নিয়ে গেলেও সড়ক থেকে বালুগুলো না সরানোর কারণে দুর্ঘটনার শঙ্কা তৈরি হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার ভোরে বালুবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এসময় ট্রাকে থাকা সব বালু পড়ে যায়। খবর পেয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে দুর্ঘটনায় কবলিত ট্রাক উদ্ধার করে থানায় নিয়ে গেলেও বালুগুলো এখনো পড়ে রয়েছে।
গাড়ি নিয়ে চলাচল করা দুর্গাপুর এলাকার বাসিন্দা শাহনেওয়াজ বলেন, অনেকটা মৃত্যু ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। ঘটনার একটু উত্তর পাশে হাইওয়ে পুলিশ বিভিন্ন গাড়িতে অভিযান চালাচ্ছে। অথচ বালুগুলো সরাচ্ছে না।

বারইয়ারহাট-চট্টগ্রাম শহরের মাদারবাড়ি রুটে চলাচল করা উত্তরা পরিবহনের চালক জসীম উদ্দিন বলেন, ঢাকামুখী লেনে ঠাকুরদিঘী এলাকায় সড়কে মাঝে বালুর স্তুপ হয়ে আছে। চালকরা পাশ দিয়ে কষ্ট করে গাড়ি চালাচ্ছে। বালুগুলো তাড়াতাড়ি সরানো প্রয়োজন। না হয় দুর্ঘটনা ঘটতে পারে।

জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক বোরহান উদ্দিন জানান, মঙ্গলবার ভোরে ঠাকুরদিঘী এলাকায় বালুবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। তবে কেউ হতাহত হয়নি। খবর পেয়ে ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

তিনি আরও বলেন, বালুর মালিককে খবর দেওয়া হয়েছে। তারা এসে বালু নিয়ে যাবে।

শেয়ার করুন

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

প্রথম ম্যাচেই শহীদ জিয়া স্মৃতি সংসদ এর দাপুটে জয়।

শহীদ মেহেদী হাসান রাব্বি সহ ১০ শহীদকে স্মরণে শোক র‍্যালি

কালিহাতীতে মিষ্টির দোকানে ভেজাল ও প্রতারণা: চার প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

মাগুরায় মাজলিসুল মুফাসসীরিনের জেলা সম্মেলনে ১১সদস্য বিশিষ্ট কমিটি গঠন

মাগুরায় ৮৭ ফাউন্ডেশনের ৫ম সাধারণ সভা ও শিক্ষার্থীদের মাঝে বৃত্তির টাকা প্রদান

দিনমজুর ছেলে হত্যার বিচার চাওয়াই ১৮ মামলার আসামী বাদীর পরিবার!

কালিহাতীতে লিজন আহম্মেদ কে যুবদল থেকে অব্যহতি প্রদান

মাগুরার সব্দালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

নওগাঁর সাপাহারে কণ্ঠশিখনের দেয়ালপত্রিকা প্রকাশ

মাগুরা রিপোর্টার্স ইউনিটির মহম্মদপুর উপজেলা শাখার কমিটি গঠন।