Friday , 22 November 2024 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কালিহাতীর কোকডহরায় বিএনপির জনসভা অনুষ্ঠিত

প্রতিবেদক
Btech News
November 22, 2024 9:20 pm

শুভ্র মজুমদার, টাঙ্গাইল প্রতিনিধি:

তরুণ নেতা তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকারে টাঙ্গাইলের কালিহাতীতে কোকডহরা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক ঐতিহাসিক জনসভা অনুষ্ঠিত হয়েছে।
২২ নভেম্বর বিকেলে কোকডহরা ইউনিয়নের হাসপাতাল মাঠে এই জনসভা বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়।

কোকডহরা ইউনিয়ন বিএনপির সভাপতি আলাল হোসেন ফুল মামুদের সভাপতিত্বে আয়োজিত এই জনসভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিন শাহীন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কালিহাতী উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম (শোভা), সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (ভিপি রফিক), সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া, সাবেক সহ-সভাপতি আনছার আলী সিকদার, কোকডহরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিউর রহমান খান শাফি ও নজরুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এস এম আমিনুল হক এবং সাবেক ছাত্র নেতা সোহেল খান।

বক্তারা তারেক রহমানের ঘোষিত ৩১ দফার গুরুত্ব, জাতীয় রাজনীতিতে বিএনপির ভূমিকা এবং স্থানীয় উন্নয়নকে ত্বরান্বিত করার প্রতিশ্রুতি নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের ঐক্যবদ্ধ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

নেতাকর্মীদের বিপুল উপস্থিতি এবং এলাকাবাসীর আগ্রহে কোকডহরা ইউনিয়ন বিএনপির এই জনসভা একটি সফল ও স্মরণীয় আয়োজন হিসেবে চিহ্নিত হয়েছে।

 

শেয়ার করুন

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

মাগুরায় ঈদকে সামনে রেখেসড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত

মাগুরা দুই আসন তারেক রহমানকে উপহার দিব- রবিউল ইসলাম নয়ন

কালিহাতীতে পৌরসভা ভিত্তিক স্মার্ট কার্ড বিতরণ

বর্ণাঢ্য আয়োজনে কালিহাতীতে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন

ঢাকার মিরপুর “ল” কলেজে নবীনবরণের প্রস্তুতিমূলক সভা ও পিঠা উৎসব পালিত

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কালিহাতীর কোকডহরায় বিএনপির জনসভা অনুষ্ঠিত

মাগুরায় জামায়াত প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা।

মাগুরায় ডিজিটাল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

মাগুরায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে প্রেসক্লাবের শুভেচ্ছা

মাগুরায় জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি সম্মেলন অনুষ্ঠিত