Sunday , 29 September 2024 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

নরসিংদীতে বেপরোয়া বাসের চাপায় শিশু নিহত

প্রতিবেদক
Btech News
September 29, 2024 10:01 pm

মাহবুব সৈয়দ,নরসিংদী:-

নরসিংদীর রায়পুরায় বেপরোয়া গতির যাত্রীবাহী বাস চাপায় পিষ্ট হয়ে মুনতাহা (৫) নামে এক শিশু নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন শিশুটির নানী মমতাজ বেগম (৫০)। আজ রোববার (২৯ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলার মরজাল বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত মুনতাহা রায়পুরা উপজেলার পিরিজকান্দী এলাকার প্রবাসী মো: মামুন মিয়ার মেয়ে। আহত বৃদ্ধা মমতাজ বেগম শিবপুর উপজেলার গাবতলী এলাকার মোশারফ হোসেনের স্ত্রী।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ বিকেল ৩ টার দিকে শিবপুরের গাবতলী এলাকার বাসিন্দা মমতাজ বেগম ভৈরব যাওয়ার জন্য তার নাতনী মুনতাহাকে সাথে নিয়ে মরজাল বাসস্ট্যান্ডে আসেন। পরে তারা মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে ছেড়ে আসা লাবিবা পরিবহনের একটি বেপরোয়া গতির বাস তাদের চাপা দেয়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে মুনতাহা ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত হন মমতাজ বেগম। পরে স্থানীয়রা মমতাজ বেগমকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যায়।

 

ভৈরব হাইওয়ে থানার উপ পরিদর্শক মো: বাবুল মিয়া জানান, খবর পেয়ে অভিযুক্ত বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত বৃদ্ধা নারীকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যব্স্থা নেওয়া হবে।

 

শেয়ার করুন

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় কাঠ ব্যবসায়ী নিহত

অনিক ও রকি স্মৃতি লক্ষ টাকার ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত

মাগুরায় জেলা পুলিশের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কালিহাতীতে ক্ষুদ্রঋণ কার্যক্রমের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত দখলদারিত্বমুক্ত গণতান্ত্রিক দেশ গড়তে সবাই সোচ্চার হউন -মাগুরার পথসভায় নাহিদ ইসলাম

কালিহাতীতে আদর্শলিপি প্রি-ক্যাডেট স্কুলে নবীনবরণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

মাগুরায় কারাগারে ফল উৎসব উদযাপন!

মাগুরায় নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ!

মাগুরায় “৮৭” ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষাবৃত্তি প্রদান

কাজে ফেরায় রাঘবদাইড় পুলিশ ক্যাম্পের সদস্যদের শুভেচ্ছা জানালো ছাত্রদল