Saturday , 15 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

নারীকে সম্মানিত করতেই বিএনপির ফ্যামেলী কার্ড!

প্রতিবেদক
Btech News
November 15, 2025 3:53 pm

বিশেষ প্রতিনিধি:

 

নারীর প্রতি সম্মান, অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ‘ফ্যামেলী কার্ড’ চালুর প্রতিশ্রুতি দিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং নারী ও শিশু অধিকার ফোরামের আহব্বায়ক বেগম সেলিমা রহমান। শনিবার (১৫ নভেম্বর) শ্রীপুর এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

‘নারী ও শিশু অধিকার প্রতিষ্ঠা এবং বিএনপির নির্বাচনী অগ্রাধিকার’ শীর্ষক এ নারী সমাবেশে শ্রীপুর উপজেলার আটটি ইউনিয়ন থেকে বিভিন্ন শ্রেণী–পেশার হাজার হাজার নারী অংশগ্রহণ করেন। সমাবেশে নারীদের অধিকার, সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং সামাজিক নিরাপত্তা জোরদারে বিএনপির অঙ্গীকার তুলে ধরা হয়।

বক্তব্যে বেগম সেলিমা রহমান বলেন,“নারীকে সম্মানিত করতে পরিবারের প্রধান নারীর নামে ফ্যামেলী কার্ড চালু করবেন জনাব তারেক রহমান। এই কার্ড ব্যবহার করে নারীরা রাষ্ট্রীয় বিভিন্ন সুযোগ-সুবিধা সহজেই পাবে।”

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে নারী ও শিশু উন্নয়নে ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে।

সমাবেশটি সঞ্চালনা করেন নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব ও মাগুরা–১ আসনের বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী আলহাজ্ব মনোয়ার হোসেন খান, সাবেক সংসদ সদস্য ও বিএনপির সহ ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আর্লি এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

একই দিন বিকাল ৪টায় মাগুরার ঐতিহাসিক নোমানী ময়দানে অনুষ্ঠিত হয় নারী সমাবেশ। এখানেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম সেলিমা রহমান। সঞ্চালনায় ছিলেন অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মনোয়ার হোসেন খান, অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আর্লি সহ স্থানীয় নেতারা।
দুই সমাবেশেই বক্তারা নারীর অধিকার প্রতিষ্ঠা, পরিবারে নারীর সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধি, শিশু সুরক্ষা এবং রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়নে নারীদের ভূমিকা নিয়ে গুরুত্বারোপ করেন।

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মাগুরায় পূজার নিরাপত্তায় নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের ব্রিফিং অনুষ্ঠিত।

মাগুরায় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান

মাগুরা প্রেসক্লাবে ৪ জন কে আজীবন সদস্য প্রদান

মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে জাতীয়ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

মাগুরায় বিএনপির সদস্য নবায়নের আবেদন ফরম বিতরণ

ঢাকা মিরপুর ল কলেজের সাবেক অধ্যক্ষ আলাউদ্দিনের কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

কালিহাতীতে জুলাই গণঅভু্যত্থান উদযাপন ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি, বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ

কালিহাতীতে ইনতিজার শিশুবৃত্তি পরীক্ষা শিশুদের আত্মবিশ্বাস গঠনের নতুন দিগন্ত

মাগুরায় ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা আদায়।

কালিহাতীতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ: জনগণের মাঝে উৎসবের আমেজ