Thursday , 12 September 2024 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

ভারতে পালানোর সময় সাবেক এমপি ফজলে করিম চৌধুরী আটক

প্রতিবেদক
Btech News
September 12, 2024 4:39 pm

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের রাউজানের (চট্টগ্রাম-৬) সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীকে আটক করেছে বিজিবি।

তিনি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাচ্ছিলেন।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম আটকের তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় চট্টগ্রাম রাউজানের সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে আটক করেছে বিজিবি।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা আরও জানান, সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীসহ তিনজনকে আটক করা হয়েছে।
আটক অপর ব্যক্তিরা হলেন- আখাউড়ার নূরপুর এলাকার সাবেক ইউপি সদস্য মো. হান্নান মোল্লা এবং আখাউড়ার স্থানীয় বাসিন্দা ও মানবপাচারকারী চক্রের সদস্য মো. নাঈম চৌধুরী।

আটক ব্যক্তিদের আখাউড়া থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

জানা গেছে, শেখ হাসিনা সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি। ইতোমধ্যে তার বিরুদ্ধে চট্টগ্রাম ও রাউজানে একাধিক মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

শিক্ষক সমিতি মাগুরা সদর উপজেলার সভাপতি রাজ্জাক,  সম্পাদক জাকির

নারীর কল্যাণে ‘সাম্যের পথে’র অনন্য উদ্যোগ—কালিহাতীতে শীতবস্ত্র বিতরণ

মাগুরার শ্রীপুরে জাতীয় সমাবেশ উদযাপন উপলক্ষে গণসংযোগ ও সমাবেশ অনুষ্ঠিত

মাগুরায় খোলা তেল বোতলে ভরে বেশী দামে বিক্রি! ৫০ হাজার টাকা জরিমানা

মাগুরায় ৫৩ তম জাতীয় সমবায় দিবস উদ্জাপন

মাগুরায় গয়েশপুর ইউনিয়ন কৃষক সমাবেশ অনুষ্ঠিত

টাঙ্গাইলের কালিহাতীতে বিএনপির দিনব্যাপী কর্মিসভা অনুষ্ঠিত

মাগুরায় উপজেলা বিএনপি’র আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত 

মাগুরায় নানা আয়োজনে বিশ্ব চিন্তা দিবস পালিত

কালিহাতীতে প্রাথমিক শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন। মফিদুল সভাপতি, শফিক সম্পাদক