Monday , 7 October 2024 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

মহানবী (সা.)-কে কটূক্তি করায় নরসিংদীর পলাশে প্রতিবাদ সমাবেশ

প্রতিবেদক
Btech News
October 7, 2024 12:00 am

মাহবুব সৈয়দ,নরসিংদীঃ-

মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি ও সেই বক্তব্যকে বিজেপির এক নেতার সমর্থন দেয়ার প্রতিবাদে আজ রবিবার বিকালে নরসিংদীর পলাশের ঘোড়াশালে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

ঘোড়াশালের ঘোড়া চত্বরে পলাশ উপজেলার ধর্মপ্রাণ মুসলমান ও ছাত্র জনতার ব্যানারে এই প্রতিবাদ সমাবেশ আয়োজন করা হয়।হাফিজ মামুনুর রহমানের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন আল্লামা সেলিম হোসাইন ,মুহম্মদ মুমিনুর রহমান কাজল,মুহম্মদ তাহের খান,হাফিজ আরিফ হোসাইন প্রমুখ।সভায় কুরআন পাঠ করেন হাফিজ আবুল বাশার খান।প্রতিবাদ সভায় বক্তারা বলেন ভারতের বিতর্কিত ধর্মীয় প্রচারক রামগিরি মহারাজ মহারাষ্ট্রের এক সভায় রাসূল (সা.) ও ইসলাম ধর্ম নিয়ে কটাক্ষ করেন । এতে রাজ্যের এক বিজেপি নেতা সমর্থন দিয়েছেন।এছাড়াও মসজিদে ঢুকে মুসলিমদের উপর চালানোর হুমকিও দিয়েছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।আমরা আখেরী নবীর হযরত মুহম্মদ(সা.) উম্মত।

 

তিনি আমাদের প্রাণের চেয়েও প্রিয়।উনার পবিত্র শানে বিন্দু থেকে বিন্দুতম বেয়াদবী আমরা মেনে নেব না।পৃথিবীর যে প্রান্তেই সে কটূক্তিকারী থাকুক,তারএকমাত্র শাস্তি মৃত্যুদন্ড।আমাদের দাবী বাংলাদেশ সরকার যেন ভারত সরকারকে চাপ দিয়ে রামগিরিকে দ্রæত গ্রেফতার ও বিচারের ব্যবস্থা করে।

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মাগুরায় প্রেস কাউন্সিলের উদ্যোগে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

শহীদদের স্বপ্ন বাস্তবায়নের ধারাবাহিকতা রক্ষা করতে হবে : সমন্বয়ক কাদের’

মহানবী (সা.)-কে কটূক্তি করায় নরসিংদীর পলাশে প্রতিবাদ সমাবেশ

মাগুরায় জামায়াতে ইসলামীর দাওয়া বিভাগের আয়োজনে দ্বায়ী প্রশিক্ষণ অনুষ্ঠিত

কুষ্টিয়ায় পাহারাদারকে আগুনে পুড়িয়ে হত্যা

মাগুরায় আই বি ডব্লিউ ফাউন্ডেশনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মাগুরায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

মাগুরায় শহর জামায়াতের বর্ণাঢ্য মোটরসাইকেলর্্যালী ও পথসভা অনুষ্ঠিত

মাগুরায় দুদকের পিপিকে সংবর্ধনা প্রদান করলো শ্রীপুর সরকারি ডিগ্রী কলেজ!

মাগুরায় জামায়াতের অমুসলিম শাখার কমিটি গঠন,পরেশ সভাপতি-উত্তম সেক্রেটারী