Tuesday , 9 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

মাগুরায় অদম্য ১০ নারীকে সম্মাননা প্রদান।

প্রতিবেদক
Btech News
December 9, 2025 3:06 pm

মোঃ সাজ্জাদ হোসেন, মাগুরা:

মাগুরায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ এবং বেগম রোকেয়া দিবস। দিবস দুটি উপলক্ষে আলোচনা সভা, শোভাযাত্রা ও বহু বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সচেতনতা ও নারীর ক্ষমতায়নের বার্তা ছড়িয়ে দেওয়া হয়।

দুর্নীতিবিরোধী দিবস উদযাপন

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, সামাজিক সংগঠনের সদস্য ও সাধারণ মানুষ অংশ নেন।

বক্তারা জানান, দুর্নীতি সমাজের উন্নয়নকে বাধাগ্রস্ত করে— তাই সামাজিক সচেতনতা গড়ে তোলা এবং সুশাসন প্রতিষ্ঠাই এখন সময়ের দাবি।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ। সভার সভাপতিত্ব করেন সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল হাকিম বিশ্বাস। বক্তব্য দেন মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিকসহ অন্যান্য অতিথিরা।

বেগম রোকেয়া দিবসে অদম্য নারীদের সম্মাননা

“নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি”— প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “অদম্য নারী” সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পাঁচটি ক্যাটাগরিতে জেলা ও উপজেলা পর্যায়ে মোট ১০ অদম্য নারীকে সম্মাননা ক্রেস্ট, ফুল ও সনদপত্র প্রদান করা হয়।

জেলা পর্যায়ের ৫ অদম্য নারী

অর্থনৈতিকভাবে সাফল্য: মোছাঃ কহিনুর আক্তার

সফল জননী: হোসনেয়ারা বেগম

শিক্ষা ও চাকরিতে সাফল্য: সখিনা খাতুন

নির্যাতনের দুঃস্বপ্ন পেরিয়ে জয়ী: মোছাঃ রিক্তা পারভিন

সমাজ উন্নয়নে বিশেষ অবদান: কল্যাণী রানী বিশ্বাস

সদর উপজেলা পর্যায়ের ৫ অদম্য নারী

মোছাঃ কহিনুর আক্তার (অর্থনৈতিক সাফল্য)নাসরিন ফাতেমা (সফল জননী)

শামীম আরা (শিক্ষা ও চাকরি)

সারমিন নাহার (নির্যাতনমুক্ত জীবন সংগ্রামে সফল) কল্যাণী রানী বিশ্বাস (সমাজ উন্নয়ন)

অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ সম্মাননাপ্রাপ্ত নারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল আওয়াল।বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) শাহ শিবলী সাদিক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সম্মাননাপ্রাপ্ত অদম্য নারী রিক্তা পারভীন ও নাছরিন ফাতেমা।

বক্তারা বলেন, বেগম রোকেয়া ছিলেন বাঙালি নারীর মুক্তির পথপ্রদর্শক। শিক্ষা, অধিকার ও নারীমুক্তি আন্দোলনে তার অবদান আজও অনুপ্রেরণার উৎস।

অনুষ্ঠানে বিভিন্ন নারী সংগঠনের নেত্রী, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

পৌরসভার পৃথক আয়োজন

মাগুরা পৌরসভার আয়োজনে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (এলজিইডি) সহযোগিতায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা

মাগুরায় নানা আয়োজনে নারী নির্যাতন পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত

মিথ্যা মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন সাংবাদিক সাগর

কালিহাতীতে ডেভিল হান্ট অভিযানে ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের তিন নেতা গ্রেফতার

কালিহাতীতে কৃষি অফিসের উদ্যোগে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

টাঙ্গাইলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লো বাস, খুঁটির ধাক্কায় উল্টে নিহত ২

নওগাঁর সাপাহারে কণ্ঠশিখনের দেয়ালপত্রিকা প্রকাশ

কালিহাতীতে লিজন আহম্মেদ কে যুবদল থেকে অব্যহতি প্রদান

মাগুরায় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান

মাগুরায় জামায়াতে ইসলামীর বিশেষ দাওয়াতী অভিযান অনুষ্ঠিত