Monday , 14 October 2024 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

মাগুরায় উপজেলা রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়ন এর বার্ষিক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদক
Btech News
October 14, 2024 8:12 pm

মোঃ সাইফুল্লাহ:

মাগুরায় শ্রীপুরে উপজেলা রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়ন এর বার্ষিক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রিকশা ভ্যান শ্রমিক ট্রেড ইউনিয়ন শ্রীপুর উপজেলা শাখার আয়োজনে সোমবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার খামারপাড়া বাজারের শ্রীকোল ইউনিয়ন জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ আখতারুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক, অধ্যাপক মশিউর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মাগুরা জেলা শাখার সভাপতি মোঃ ইব্রাহিম বিশ্বাস, রিকশা-ভ্যান শ্রমিক ঐক্য পরিষদ মাগুরা জেলা সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রীপুর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোঃ ফকরুদ্দিন মিজান, শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মোল্যা, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রীপুর উপজেলা শাখার সভাপতি মোঃ মুক্তার হোসেন, শ্রীকোল ইউনিয়ন রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা এম হাসিবুর রহমান রিপন সহ অন্যরা। রিকশা ভ্যান শ্রমিক ট্রেড ইউনিয়ন শ্রীপুর উপজেলা শাখার সভাপতি মোঃ শাহজাহানের সভাপতিত্বে ও সেক্রেটারী মোঃ নূরনবীর সঞ্চালনায় সমাবেশে উপজেলার বিভিন্ন অঞ্চলের কয়েক শত শ্রমিক উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ আখতারুজ্জামান বলেন, শ্রমিকদের মধ্যে ভ্যান রিকশা চালকেরায় হালাল পন্থায় উপার্জন করে। তাদের ভ্যান রিকশার প্যাডেল না ঘুরলে তাদের পেট চলেনা। আমরা এই সংগঠনের মাধ্যমে ভ্যান-রিকশা চালক ভাইদের ঐক্যবদ্ধ করে তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে চাই।

 

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

কালিহাতীতে সালাম পিন্টুর মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ

বর্ণাঢ্য আয়োজনে কালিহাতীতে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন

মাগুরায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত

মাগুরায় লিগ্যাল এইড বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাগুরা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে একই প্যানেলের ১৮ জন বিজয়ী

কালিহাতীতে চাকখিলদা ফুটবল টুর্নামেন্ট ২০২৪-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

মাগুরায় জেলা পুলিশের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কালিহাতীতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে অপহরণের অভিযোগ

মাগুরায় কলেজ ছাত্র তীর্থ রুদ্র হত্যার মূল আসামি গ্রেফতার! মটর সাইকেল উদ্ধার!

মাগুরায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু!