Saturday , 21 June 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

মাগুরায় এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জেলা ছাত্রদলের পরীক্ষাসামগ্রী সংবর্ধনা

প্রতিবেদক
Btech News
June 21, 2025 5:46 pm

বিশেষ প্রতিনিধি:

২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে পরীক্ষাসামগ্রী বিতরণ ও সংবর্ধনা প্রদান করেছে মাগুরা জেলা ছাত্রদল। আজ শনিবার বিকাল ৪টায় মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের হল রুমে প্রায় ৩০০ শিক্ষার্থীকে কলম, পেনসিল, স্কেলসহ বিভিন্ন শিক্ষাসামগ্রী উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক এমপি প্রার্থী মনোয়ার হোসেন খান, যুগ্ম আহ্বায়ক ফারুকুজ্জামান ফারুক এবং আলমগীর হোসেন।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সরকারি হোঃ সঃ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম।

আহ্বায়ক আলী আহম্মেদ বলেন, “ছাত্রসমাজ জাতির ভবিষ্যৎ। তাদের সুশিক্ষিত ও সচেতন করে গড়ে তুলতেই এই ক্ষুদ্র প্রয়াস। বিএনপি সবসময় শিক্ষার উন্নয়নে পাশে ছিল, আছে, থাকবেও।”

জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান বলেন, “বর্তমান সরকারের শিক্ষা ব্যবস্থার দুর্বলতার বিরুদ্ধে ছাত্রদল ইতিবাচক ভূমিকা রাখছে। আজকের শিক্ষার্থীরাই আগামীতে সঠিক নেতৃত্ব দেবে—এই আশায় ছাত্রদলের পক্ষ থেকে এই উদ্যোগ।”

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে জেলা ছাত্রদল বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডের মাধ্যমে তরুণ সমাজকে উৎসাহিত করে আসছে।

শেয়ার করুন

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

প্রয়োজনীয় সংস্কার শেষে প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন চাই-মাওলানা রফিকুল ইসলাম খান

মাগুরায় লাখো মানুষের অংশগ্রহণ খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল

মাগুরার সব্দালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

মাগুরায় বীর মুক্তিযোদ্ধারা বানভাসি মানুষের জন্য নগদ টাকা পাঠালেন

আজ মাগুরার আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায়!

মাগুরায় আই বি ডব্লিউ ফাউন্ডেশনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

যমুনা রেলসেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল: উন্নয়নের নতুন দিগন্ত

মাগুরায় জামায়াতের অমুসলিম শাখার কমিটি গঠন,পরেশ সভাপতি-উত্তম সেক্রেটারী

পলাশে মোমেন খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত।

৬ দিন পর দূর্গা পূজা-প্রতিমায় রং তুলির আঁচড়ে ব্যস্ত কারিগররা