Sunday , 29 September 2024 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

মাগুরায় কলেজ অধ্যক্ষ এবং সভাপতির পদত্যাদের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

প্রতিবেদক
Btech News
September 29, 2024 5:26 pm

মোঃ সাইফুল্লাহ :

মাগুরার শ্রীপুরে গঙ্গা-কপোতাক্ষ আইডিয়াল ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনোরঞ্জন টিকাদার ও এডহক কমিটির নবনির্বাচিত সভাপতি মাহাফুজুর রহমান খানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী ও এলাকার সর্বস্তরের জনগণ। রবিবার দুপুরে গঙ্গা-কপোতাক্ষ আইডিয়াল ডিগ্রী কলেজের সামনে এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন কাদিরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবু জাফর মণ্ডল, সাধারণ সম্পাদক মফিজুল হক বাবলা, সাংগঠনিক সম্পাদক শিহাবউদ্দিন লাইফ, কাদিরপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও ইউপি সদস্য মিজানুর রহমান, বিএনপি নেতা তিতাস আহম্মেদ কেবু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য শাহরিয়ার হোসেন সাদ্দামসহ অন্যরা।

 

এ সময় বক্তারা বলেন, এলাকাবাসীর সাথে আলোচনা না করে কমিটি গঠন করা হয়েছে। দ্রুত আমরা এ কমিটি বাতিল চাই। এবং সেই সাথে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও নবনির্বাচিত সভাপতির পদত্যাগ দাবি করেন।

 

এ বিষয়ে জানতে গঙ্গা-কপোতাক্ষ আইডিয়াল ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনোরঞ্জন টিকাদারের মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করেও কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

 

এ বিষয়ে গঙ্গা-কপোতাক্ষ আইডিয়াল ডিগ্রী কলেজের সভাপতি মাহফুজুর রহমান খান মুঠোফোনে বলেন, আমি ওই কলেজের প্রতিষ্ঠাতা। নিয়মতান্ত্রিকভাবে জাতীয় বিদ্যালয় কর্তৃক কমিটির অনুমোদন হয়েছে। তারা যে অভিযোগ করেছে এটা ঠিক না। তাছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করলেও মূলত তারা কথিত বি এন পি’র নেতা কর্মী।

 

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

টাঙ্গাইলের কালিহাতীতে বজ্রপাতে প্রাণ গেল একজনের

কালিহাতীতে দুর্গা পূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা ও সরকারি অনুদান প্রদান।

টাঙ্গাইলে যৌথবাহিনীর অভিযানে বিএনপির নেতা সহ ৩৪ জন গ্রেপ্তার

মাগুরায় সীরাতুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত

বাড়ি তৈরীতে কোথায় কি ক্যামিকেল ব্যবহার করবেন?

জেলা প্রশাসনের উদ্যোগে মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমেদের জন্মবার্ষিকী পালিত

মাগুরা জেলা ফিদে র‍্যাপিড রেটিং দাবা চ্যাম্পিয়নশীপ অনুষ্ঠিত

মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছে।

কালিহাতীতে ডেভিল হান্ট অভিযানে ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জের ঘটনার প্রতিবাদে মাগুরায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল সমাবেশ