Wednesday , 11 June 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

মাগুরায় কৃষকের মাঝে বীজ ও গাছের চারা বিতরণ

প্রতিবেদক
Btech News
June 11, 2025 7:14 pm

মোঃ সাইফুল্লাহ:

মাগুরায় আদর্শ গ্রাম উন্নয়ন কর্মসূচীর আওতায় আলী আফজাল ফাউন্ডেশনের উদ্যোগে সদরের পারপলিতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে মঙ্গলবার বিকেলে ৩১০ জন প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও গাছের চারা বিতরণ করা হয়েছে।

পারপলিতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহীদুল্লাহ মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট কৃষি বিজ্ঞানী কৃষিবিদ গ্রুপের ব্যবপস্থাপনা পরিচালক ড. মো: আলী আফজাল। বক্তব্য রাখেন ঢাকাস্থ মাগুরা ফোরামের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন রাজু ,কৃষিবিদ গ্রুপের পরিচালক গাজী শাহেদ ও মহম্মদপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক তৌফিক কালামসহ অন্যরা। অনুষ্ঠানে পারপলিতা গ্রামের ৩১০ জন প্রান্তিক কৃষকদের মাঝে ১২শ’৪০টি ফলজ চারা ও ১৮শ’৬০ প্যাকেট সবজি বীজ বিতরণ করা হয়। কৃষি বিজ্ঞানী ড.মো: আলী আফজাল বলেন,আমাদের দেশ কৃষি নির্ভর দেশ। এদেশের কৃষকদের উন্নয়নে সরকার নানামুখী কর্মসূচী নিয়ে তা বাস্তবায়ন করে যাচ্ছে। বাজেটে কৃষকদের উন্নয়নে বরাদ্দ থাকলেও তা গ্রামের প্রান্তিক কুষকরা সঠিকভাবে পাচ্ছে না। তাই আমি নিজ উদ্যোগে আমার প্রতিষ্টান থেকে কৃষকদের উন্নয়নে নানামুখী পদক্ষেপ নিয়েছি। দেশের কৃষক বাঁচলে ,বাংলাদেশ বাচঁবে। আজ কৃষকদের মাঝে বীজ ও গাছের চারা দেওয়া হলো। ভবিষ্যতে কৃষকদের উন্নয়নে আরো অনেক কিছু দিবো ইনশাআল্লাহ ।

 

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

আম্র মুকুলের মোহনীয় সুবাসে মুখরিত টাঙ্গাইলের কালিহাতী

মাগুরায় মেডিকেল কলেজ বন্ধের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন

মাগুরায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে প্রেসক্লাবের শুভেচ্ছা

কৃষকদল খুলনা বিভাগের সাংগঠনিক দায়িত্বে রুবাইয়াত হোসেন খান।

মাগুরায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মাগুরায় প্রেসক্লাব পরিদর্শনে সাবেক তথ্য প্রতিমন্ত্রী দিদার বখত

নরসিংদীতে কারাগার থেকে লুট হওয়া অস্ত্র ও ম্যাগজিন উদ্ধার।

তৌফিক ইনাম ও দেবাশীষ রায় চৌধুরীকে বিচারপতি নিয়োগ করায় মাগুরা প্রেসক্লাবের অভিনন্দন

মাগুরার হতদরিদ্র পরিবারের শিশু সাইমুনকে বাঁচাতে মায়ের আকুতি!

চট্টগ্রাম মিরসরাইয়ে এশিয়ান পেইন্টসের কারখানায় আগুন