Thursday , 19 June 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

মাগুরায় জাতীয় ফল মেলার উদ্বোধন ও নারিকেল গাছের চারা বিতরণ

প্রতিবেদক
Btech News
June 19, 2025 6:21 pm

মোঃ সাইফুল্লাহ:

দেশি ফল বেশি খাই’ আসুন ফলের গাছ লাগাই’ এই প্রতিপাদ্য নিয়ে মাগুরায় জাতীয় ফল মেলার উদ্বোধন নারিকেল গাছের চারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফচন) সকাল ১০ টায় জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি মাগুরা’র আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি মাগুরার উপ পরিচালক মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের, উপজেলা নির্বাহী অফিসার হাসিবুল হাসান, মসলা গবেষণার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ মোঃ আশরাফুল আলম, সদর থানা কৃষকদলের আহ্বায়ক এহসানুল হক পলাশ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক রকিবুল ইসলাম।

সমাবেশে বক্তারা বলেন, আমাদের দেশে ১২৫ লক্ষ মেট্রিক টন ফল উৎপাদন হয়, তবে চাহিদা বেশি থাকায় আমাদেরকে দেশের বাইরে থেকেও ফল আমদানি করতে হয়। তাই আমাদের সকলের উচিত কোন জায়গা পতিত না রেখে ফলজ গাছ লাগানো।

এই মেলা চলাকালীন সময়ে দর্শনার্থীরা ফল চাষের বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে জানার পাশাপাশি রাসায়নিকমুক্ত ফলও কিনতে পারবেন মেলা থেকে।

এদিকে জেলার শ্রীপুর উপজেলা কৃষি অফিস চত্বরেও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জী সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবিরের সার্বিক ব্যবস্থাপনায় ফল মেলার উদ্বোধন ও নারিকেল গাছের চারা বিতরণ করা হয়।

 

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মাগুরায় রক্তাক্ত ২৮শে অক্টোবর ২০০৬ স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

মাগুরায় ‘তারুণ্যের ভাবনায় আগামীর ভাবনা শীর্ষক কর্মশাল’ অনুষ্ঠিত

মাগুরায় তারুণ্যের উৎসব উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

মাগুরায় যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

৬ দিন পর দূর্গা পূজা-প্রতিমায় রং তুলির আঁচড়ে ব্যস্ত কারিগররা

মাগুরায় টানা বৃষ্টিতে জেলা প্রশাসনের কার্যালয়ে জলাবদ্ধতা

বিপ্লবী ওসমান হাদির হত্যার প্রতিবাদে মাগুরায় মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রয়োজনীয় সংস্কার শেষে প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন চাই-মাওলানা রফিকুল ইসলাম খান

টাঙ্গাইলে ইউপি চেয়ারম্যান জনতার হাতে আটক, গণধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তর।

নওগাঁর সাপাহারে কণ্ঠশিখনের দেয়ালপত্রিকা প্রকাশ