Wednesday , 9 April 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

মাগুরায় জিসিএম-এর ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ

প্রতিবেদক
Btech News
April 9, 2025 7:31 pm

মোঃ সাইফুল্লাহ :

মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার দুপুরে জিসিএম-এর ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ওয়েস্টার্ন ইকনোমিক করিডোর এন্ড রিজিওনাল এন্হ্যান্সমেন্ট প্রোগ্রাম (উইকেয়ার) – ফেইজ-১ প্রকল্পের আওতায় লাঙ্গলবাঁধ ও খামারপাড়া জিসিএম-এর ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে এ ক্ষতিপূরণের চেক প্রদান করা হয়।

চেক প্রদান অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আনম ওয়াহিদুজ্জামান।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ব ব্যাংকের সোস্যাল ডেভলপমেন্ট স্পেশালিস্ট ড. এআরএম মমতাজ উদ্দিন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরো, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, খামারপাড়া বাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি কৃষ্ণ চন্দ্র কুন্ডুসহ অন্যরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী প্রজেনজিৎ চক্রবর্তী।

আলোচনা সভা শেষে লাঙ্গলবাঁধ ও খামারপাড়া বাজারের ৫৩ জন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে ২৩ লাখ ৫৬ হাজার ৩৬২ টাকার চেক প্রদান করা হয় বলে জানা গেছে।

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে শান্তি ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত 

রুবাইয়াত হোসেনকে সভাপতি ও মনিরুজ্জামানকে সাধারণ সম্পাদক করে শহীদ জিয়া স্মৃতি সংসদ এর মাগুরা জেলা কমিটি গঠন।

মাগুরায় বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সেমিনার।

মাগুরায় নানা আয়োজনে বি এন পি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঘোড়াশালে মশক নিধন অভিযান শুরু

মাগুরায় মসজিদের ব্যাটারি চুরি করে পালানোর সময় জনতার হাতে চোর আটক!

মাগুরায় নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

টাঙ্গাইলে ইনতিজার শিশুবৃত্তি-২০২৪: বিজয়ীদের পুরস্কার ও সনদ প্রদান

মাগুরায় গণহত্যার বিচার দাবীতে গণঅধিকার পরিষদের বিক্ষোভ

মাগুরা সদর উপজেলার ১৩ ইউনিয়নে ২২ জন “খাদ্যবান্ধব কর্মসূচি” ডিলার নিয়োগ-২০২৫ উন্মুক্ত লটারি অনুষ্ঠিত