Friday , 19 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

মাগুরায় জোহা ভবনে অগ্নিসংযোগ!

প্রতিবেদক
Btech News
December 19, 2025 6:40 pm

মিরাজ আহমেদ মাগুরা:

বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক (ডিজি) ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর (সহকারী অ্যাটর্নি জেনারেল) তানভীর হাসান জোহার মালিকানাধীন ভবনে গভীর রাতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। (গতকাল) রাত সাড়ে ১০টার পর মাগুরা জেলা জজ আদালতের সামনের ‘জোহা ভবনে’ এ ঘটনা ঘটে।

ঘটনাস্থল পরিদর্শনে দেখা যায়,পূর্বপরিকল্পিতভাবে ২ লিটারের পানির বোতলে ভরে আনা অকটেন ব্যবহার করে আগুন দেওয়া হয়। বোতলগুলো বসুন্ধরা লেখা সিমেন্টের ব্যাগে বহন করা হয়েছিল বলে স্থানীয়রা জানান। দুর্বৃত্তরা ভবনের পেছন দিক দিয়ে অতর্কিতভাবে প্রবেশ করে মূল ফটক ও জানালার অংশে আগুন ধরিয়ে দ্রুত সরে পড়ে।

আগুন দ্রুত ছড়িয়ে পড়লে আশপাশের বাসিন্দারা চিৎকার শুনে ছুটে এসে পানি ও অন্যান্য উপকরণ ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি ও প্রাণহানি থেকে রক্ষা পায় ভবনটি। তবে ঘটনাকে কেন্দ্র করে পুরো মাগুরা শহরে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার প্রত্যক্ষদর্শী বজলু বলেন,প্রথমে ভেবেছিলাম সাধারণ কোনো আগুন। পরে যখন পানির বোতলে তেল দেখতে পাই,তখন সন্দেহ বাড়ে এটি পরিকল্পিত অগ্নিসংযোগ।”

ভবনের বিপরীত পাশে থাকা তরুণ ডেকোরেটরের মালিক তরুণ কুমার বলেন,বাড়িতে কেউ না থাকায় সুযোগ নিয়ে দুর্বৃত্তরা আগুন দেয়। বিষয়টি খুবই উদ্বেগজনক।

ভবনের কেয়ারটেকার ইনজার আলী বিশ্বাস জানান,আমি নিজের জন্য ঔষুধ ক্রয় করকে গিয়েছিলাম চৌরঙ্গীমোড়ে খবর পেয়ে দ্রুত এসে দেখি জানালার অংশে আগুন ছড়িয়ে পড়েছে।

স্থানীয় মুদি দোকানি প্রদীপ মণ্ডল বলেন,রাত সাড়ে দশটার পরই আগুনের ঘটনা ঘটে।

প্রতিবেশী কাজল বলেন,প্রথমে মনে হয়েছিল সিগারেটের আগুন থেকে লেগেছে। কিন্তু পরে আগুন দাউদাউ করে জ্বলতে দেখে সবাই একত্রিত হয়ে আগুন নেভাতে আসি। তখন দুইটি ২ লিটারের বোতলে তেল আনার বিষয়টি চোখে পড়ে।”

ভবনটির তত্ত্বাবধানে থাকা তরুণ কুমার বলেন,ঘটনার বিষয়ে জিডিসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মো. মাহবুবুল আলম বলেন,এ ধরনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা বলেন,
“এটি একটি পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত হামলা বলে প্রতীয়মান হচ্ছে। নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”

মাগুরা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন,ঘটনাস্থল আমরা পরিদর্শন করেছি। আলামত সংগ্রহ করা হয়েছে। তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

জজ আদালতের মতো সংবেদনশীল এলাকার সামনে এমন ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। দ্রুত দোষীদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

 

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত দখলদারিত্বমুক্ত গণতান্ত্রিক দেশ গড়তে সবাই সোচ্চার হউন -মাগুরার পথসভায় নাহিদ ইসলাম

মাগুরায় ঐতিহাসিক তাফসিরুল কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাগুরার শ্রীপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে নারী সমাবেশ অনুষ্ঠিত

চট্টগ্রাম মিরসরাইতে বিএনপির ৫ নেতা বহিষ্কার

মাগুরায় কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

মাগুরায় গ্রাম ভিত্তিক ভিডিপির মৌলিক প্রশিক্ষণের সার্টিফিকেট বিতরণ

মাগুরা-১ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন মনোয়ার হোসেন খান

মাগুরায় আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত

মাগুরায় আকিজ তাকাফুল লাইফ ইন্সুইরেন্স পিএলসি এর গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত।

আসন্ন রমজান উপলক্ষে মাগুরা শহরে দ্রব্য মুল্য নিয়ন্ত্রণে যৌথবাহিনীর অভিযান।