Thursday , 15 May 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

মাগুরায় তাফসীরুল কুরআন মাহফিলে মুফতি আমীর হামজা!

প্রতিবেদক
Btech News
May 15, 2025 5:07 pm

মোঃ সাইফুল্লাহ,:

মাগুরায় আল-আমিন ট্রাস্টের আয়োজনে বিশাল তাফসীরুল কুরআন মাহফিল ১৫ মে বৃহস্পতিবার বিকেলে আল আমিন এতিমখানা মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।

আল-আমিন এতিমখানা ও মাগুরা জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক এম. বি বাকেরের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা আমীর কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য, যশোর কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক ও মাগুরা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী আলহাজ্ব আঃ মতিন।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত মুফসীর মুফতি আমীর হামজা (কুষ্টিয়া)।

অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য রাখেন অধ্যাপক এম. বি বাকের, চেয়ারম্যান, আল-আমিন ট্রাস্ট, মাগুরা।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ড, আলমগীর বিশ্বাস, জেলা ওলামা-মাশায়েখ পরিষদের সভাপতি ও জেলা জামায়াতে ইসলামীর সাবেক জেলা আমীর হাফেজ মাওলানা লিয়াকত আলী খান, জেলা আয়েম্মা পরিষদ সভাপতি মাওলানা ওসমান গণি, জেলা হেফাজতে ইসলামের আমীর মাওলানা জাবের তাজাল্লা।

মাহফিলে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন নতুন বাজার জামে মসজিদের খতীব মাওলানা শফীউল্লাহ। মজলিসুল মুফাস্সিরিনের মাগুরা জেলা সভাপতি মাওলানা এফ এম জাহাঙ্গীর আলমসহ অরো অনেকে।

মাহফিলে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলমানের উপস্থিতি অনুষ্ঠানকে এক অনন্য মাত্রায় পৌঁছে দেয়। ধর্মীয় আবহে উদ্ভাসিত এ মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

 

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

কালিহাতীর এলেঙ্গায় ধর্ষণের বিচার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

মাগুরায় জামায়াতে ইসলামীর সাংবাদিকদের সাথে মতবিনিময়

টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু

মাগুরায় তারুণ্যের উৎসব উপলক্ষে পিঠা মেলা ও শীতবস্ত্র বিতরণ

কালিহাতীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কালিহাতী পৌরসভা ৭নং ওয়ার্ডের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কালিহাতীর সরিষা ক্ষেত: শীতের কুয়াশায় জড়ানো এক স্বপ্নপুরী

টাঙ্গাইলে প্যারালাইসিসে আক্রান্ত মুক্তিযোদ্ধার ভাতা আত্মসাৎ

মাগুরায় ৭তম ভোটার দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় আটক-২