Monday , 1 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

মাগুরায় নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ!

প্রতিবেদক
Btech News
December 1, 2025 4:17 pm

বিশেষ প্রতিনিধি:

মাগুরা জেলা পুলিশের নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমান রোববার আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। দায়িত্ব গ্রহণ উপলক্ষে মাগুরা জেলায় আগমনের পর জেলা পুলিশের পক্ষ থেকে তাকে সুসজ্জিত চৌকস পুলিশের একটি দল গার্ড অব অনার প্রদান করে সম্মানিত করা হয়।

দায়িত্বভার গ্রহণ শেষে নবাগত পুলিশ সুপার পুলিশ লাইন্স ড্রিলসেডে অনুষ্ঠিত বিশেষ কল্যাণ সভায় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। সভায় তিনি পেশাদারিত্ব, শৃঙ্খলা, সেবার মান উন্নয়ন এবং জনগণের আস্থা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ কল্যাণ সভায় উপস্থিত ছিলেন শাহ্ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মো. মিরাজুল ইসলাম, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), নিশাত আল নাহিয়ান, সহকারী পুলিশ সুপার (শালিখা সার্কেল), মাগুরা; এছাড়া জেলার সকল থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নবাগত এসপি হাবিবুর রহমানের যোগদানকে ঘিরে জেলা পুলিশে এক ইতিবাচক ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

তার নেতৃত্বে মাগুরা জেলা পুলিশের কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব হবে এমন প্রত্যাশা কর্মকর্তাদের পাশাপাশি সাধারণ মানুষের মাঝেও দেখা গেছে।

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

কালিহাতীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে তারুণ্যের অঙ্গীকার নিয়ে আলোচনা সভা

কক্সবাজার কারাগারে ফিরেছে শৃঙ্খলা

আলোচিত মাগুরার শিশু আছিয়ার মায়ের সাথে সমাজ সেবা কর্মকর্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলের কালিহাতীতে সাম্যের পথের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী

মাগুরায় যুবদলের গণসংযোগ ও লিফলেট বিতরণ

কালিহাতীতে রফিকুল ইসলাম রফিককে উপজেলা যুবদলের সদস্যপদ থেকে বহিষ্কার

মাগুরায় স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রয়োজনীয় সংস্কার শেষে প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন চাই-মাওলানা রফিকুল ইসলাম খান

কালিহাতী প্রেসক্লাব পুনরুদ্ধার: সাংবাদিক সমাজের ঐক্যবদ্ধ বিজয়

মাগুরায় মেডিকেল কলেজ থাকবে – প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম