Sunday , 13 July 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

মাগুরায় বাস ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত-২ আহত-১০

প্রতিবেদক
Btech News
July 13, 2025 6:26 pm

মোঃ সাইফুল্লাহ:

মাগুরা-ঝিনাইদহ সড়কের আলমখালী এলাকায় রবিবার
যাত্রীবাহী বাসের সাথে একটি ব্যাটারি চালিত ভ্যানের মুখোমুখী সংঘর্ষে ২জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০জন।

নিহতরা হচ্ছেন মাগুরা সদর উপজেলার গৌরীচরণপুর গ্রামের আওয়াল হোসেনের ছেলে ভ্যান চালক সাগর (৪৭) এবং সদর উপজেলার দোড়ামথনা গ্রামের চুন্নু
মিয়ার স্ত্রী রেশমা খাতুন (৩৫)।

মাগুরার রামনগর হাইওয়ে থানার উপ-পরিদর্শক মাহবুবর রহমান জানান, রবিবার বেলা ১১ টার দিকে মাগুরামুখী গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস মাগুরা-
ঝিনাইদহ সড়কের আলমখালী এলাকায় গোপালপুর অভিমুখী যাত্রীবাহী ভ্যানটিকে সামনে থেকে আঘাত করে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।

এ সময় ঘটনাস্থলেই ভ্যানচালক সাগরের মৃত্যু হয়। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের মধ্যে ৮ জনকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যান। আহত অপর ৩
জনকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়ার পথিমধ্যে রেশমা খাতুনের মৃত্যু হয়। বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে।

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

কালিহাতীতে বাল্কহেডের ধাক্কায় নদীতে ডুবে দুই যাত্রী নিখোঁজ আটক দুই

কালিহাতীতে অমর একুশে বইমেলা ২০২৫ উদযাপন

পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন কুয়েত প্রবাসি ও মিরসরাই সমিতির সাবেক সভাপতি মো: রহিম উদ্দিন ভুঁইয়া

কালিহাতীতে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধমূলক সভা অনুষ্ঠিত

মাগুরায় আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

মাগুরায় জামায়াতে ইসলামীর ইউনিয়ন কর্মী সম্মেলন অনুষ্ঠিত

কালিহাতীতে প্রাথমিক শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন। মফিদুল সভাপতি, শফিক সম্পাদক

টাঙ্গাইলে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ, মাতব্বরদের বাধায় আদালতের রায় কার্যকর অনিশ্চিত

মাগুরার সব্দালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

হাদিউল ইসলাম সেলিম (৬১) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।