Monday , 1 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

মাগুরায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: দুই প্রতিষ্ঠানে জরিমানা

প্রতিবেদক
Btech News
December 1, 2025 6:02 pm

মো: সাজ্জাদ হোসেন মাগুরা:

আজ সোমবার (০১ ডিসেম্বর ২০২৫) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের উদ্যোগে শ্রীপুর উপজেলার সাচিলাপুর বাজার এলাকায় ব্যাপক তদারকি অভিযান পরিচালিত হয়েছে। সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা এ অভিযানে সার, কীটনাশক, বীজ বিক্রয়কেন্দ্র ও মুদিদোকানসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়।

অভিযানের সময় মেসার্স সাহা ট্রেডার্স-এ তদারকি করে মেয়াদোত্তীর্ণ কীটনাশক জব্দ করা হয়। একই সঙ্গে অননুমোদিত বীজ বিক্রয় ও বিধিবহির্ভূত মোড়কীকরণ পণ্য বিক্রয়ের অভিযোগে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ও ৫১ ধারায় ২০,০০০ টাকা জরিমানা করা হয়।

পরে মেসার্স রাজিব ট্রেডার্স-কে সার বিক্রয়ের ভাউচার যথাযথভাবে প্রদান না করা এবং র‌্যাকে প্রচুর মেয়াদোত্তীর্ণ কীটনাশক মজুদ ও বিক্রয়ের অপরাধে একই ধারায় ১০,০০০ টাকা জরিমানা করা হয়।

মোট দুটি প্রতিষ্ঠানে ৩০,০০০ টাকা জরিমানা আরোপ করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের আইন লঙ্ঘন না করার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

এ সময় অন্যান্য পণ্যের দোকানও তদারকি করা হয় এবং ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, মূল্যতালিকা প্রদর্শন ও ক্রয়–বিক্রয় ভাউচার সংরক্ষণের নির্দেশনা প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সজল আহম্মেদ। সার্বিক সহযোগিতা করেন মো. রবিউল ইসলাম, জেলা কৃষি বিপণন কর্মকর্তা, মাগুরা এবং মাগুরা জেলা পুলিশের একটি টিম।

জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

কালিহাতীতে যুবককে কুপিয়ে হত্যা, পুকুর থেকে লাশ উদ্ধার

মাগুরা জেলা ১ম বিভাগ ফুটবল লীগের উদ্বোধন

বহিষ্কার হলেন মাগুরার শ্রীপুর থানা ছাত্রদল আহ্বায়ক সোহেল মুন্সী!

সমর্থন দিন, স্বপ্নের মানবিক দেশ গড়বো ইনশাল্লাহ – মাগুরায় ডা. শফিকুর রহমান

মাগুরা শ্রীপুরের সাব-রেজিষ্ট্রারের বিরুদ্ধে নানান দূর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ!

মাগুরায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন

মাগুরায় গুজব ও অপতথ্যরোধে গনমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

কক্সবাজার কারাগারে ফিরেছে শৃঙ্খলা

কৃষি বিজ্ঞানী ড. আলী আফজালের মায়ের মৃত্যুতে মাগুরা প্রেসক্লাবের শোক

কালিহাতীতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ: জনগণের মাঝে উৎসবের আমেজ