Tuesday , 30 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

মাগুরায় রাতের আধারে ইজিবাইক ব্যাটারি চুরি: ট্রাকসহ ৪ জন আটক, উদ্ধার মালামাল

প্রতিবেদক
Btech News
December 30, 2025 3:19 pm

মো: সাজ্জাদ হোসেন মাগুরা:

মাগুরা সদর থানাধীন মাগুরা পৌরসভার পারনান্দুয়ালী (শেখপাড়া) এলাকায় অবস্থিত “শিকদার ট্রেডিং” নামক ইজিবাইক ও ব্যাটারি ব্যবসা প্রতিষ্ঠান থেকে চুরির ঘটনায় ট্রাকসহ ৪ জনকে আটক করেছে স্থানীয় জনতা। এ সময় চুরি যাওয়া ইজিবাইক ব্যাটারি ও চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়।

এ ঘটনায় ব্যবসা প্রতিষ্ঠানের মালিক মোঃ এরশাদ শিকদার (৩৮), পিতা—মৃত মোতালেব শিকদার, সাং—বরনাতৈল, থানা—মাগুরা সদর, জেলা—মাগুরা বাদী হয়ে মাগুরা সদর থানায় একটি এজাহার দায়ের করেছেন।

এজাহার সূত্রে জানা যায়, গত ৩০ ডিসেম্বর ২০২৫ রাত আনুমানিক ৮টার দিকে প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে বাসায় যান ব্যবসায়ী এরশাদ শিকদার। পরে রাত আনুমানিক ৩টা ১৫ মিনিটের দিকে দোকানের পাশের পরিচিত ব্যক্তি মোঃ ইউসুফ (৪০) ফোন করে জানান, তার দোকানে চুরি হয়েছে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে তিনি দেখতে পান, একটি ট্রাকসহ ৩/৪ জন লোককে স্থানীয় জনতা চোর সন্দেহে আটক করে রেখেছে। পরে ট্রাকের ভেতরে তার দোকানের ৫টি পুরাতন ইজিবাইক ব্যাটারি পাওয়া যায়।

পরবর্তীতে দোকান পরীক্ষা করে দেখা যায়, অজ্ঞাতনামা চোরেরা কাটার মেশিন দিয়ে দোকানের তালা কেটে ব্যাটারিগুলো চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এ সময় স্থানীয় জনতা তাদের আটক করলে গণপিটুনিতে তারা সামান্য আহত হয়।

খবর পেয়ে মাগুরা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সাক্ষীদের উপস্থিতিতে আলামত জব্দ করে। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে—
একটি হলুদ-নীল রঙের ট্রাক (রেজিঃ ঢাকা মেট্রো-ন ২০-৩৯৫৯)।

৫টি বিভিন্ন মডেলের ৬০ ভোল্টের ইজিবাইক ব্যাটারি (আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা),
৩ ফিট লম্বা একটি তালা কাটার মেশিন,
একটি Symphony D-89 মডেলের বাটন মোবাইল ফোন।

আটককৃত আসামিরা হলেন—
মোঃ আবুল কালাম(৫৪), পিতা-মৃত সুরত আলী, সাং-টিয়াখালী, থানা-কলাপাড়া জেলা-পটুয়াখালী, মোঃ জালাল হাওলাদার(৪৫), পিতা-বারেক হাওলাদার, সাং-দাপা ০২ নং ওয়ার্ড কামাল ম্যানেজার এর বাড়ির ভাড়াটিয়া, থানা-ফতুল্লা, জেলা-নারায়নগঞ্জ,মোঃ কবির মৃধা (৩৮), পিতা-সিরাজ মৃধা, সাং-পূর্ব চিলা, থানা-আমতলী জেলা বরগুনা, মোঃ সাহেব আলী(৩৫), পিতা-আব্দুল জব্বার, সাং-গোলখালী, থানা-গলাচিপা, জেলা-পটুয়াখালীসহএছাড়াও তাদের সঙ্গে অজ্ঞাতনামা আরও ৪/৫ জন জড়িত রয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়।

বাদী আরও উল্লেখ করেন, আত্মীয়-স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা এবং আসামিদের সনাক্তকরণে কিছুটা সময় অতিবাহিত হওয়ায় এজাহার দায়ের করতে বিলম্ব হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, আটক চক্রটি মাগুরা শহরের স্টেডিয়াম সংলগ্ন “মাগুরা ট্রেডিং”সহ বিভিন্ন ইজিবাইক শোরুমে চুরির সঙ্গে জড়িত থাকতে পারে।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমান জানান, পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রেখেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, আটক চক্রটি শহরের অন্যান্য ইজিবাইক শোরুমেও চুরির সঙ্গে জড়িত থাকতে পারে।

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মাগুরায় বিএনপি’র ওয়ার্ড কমিটি গঠনকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষ, আহত-১০

৫৭ জন সেনা কর্মকর্তা হত্যার দ্বায়ে শেখ হাসিনার ৫৭ বার ফাসি হবে- আমান উল্লাহ আমান

আলোচিত মাগুরার সেই আছিয়ার বাড়িতে সরকারের পক্ষে ঈদ উপহার প্রদান করলেন জেলা প্রশাসক

জুলাই-আগস্ট বিপ্লবের অর্জন যেকোন মূল্যে ধরে রেখে দেশকে এগিয়ে নিতে হবে – মাগুরায় সিনিয়র সচিব নিয়ামত উল্যা ভূঁইয়া

মাগুরায় মেডিকেল কলেজ বন্ধের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন

মাগুরা জেলা ফিদে র‍্যাপিড রেটিং দাবা চ্যাম্পিয়নশীপ অনুষ্ঠিত

কালিহাতীর সরিষা ক্ষেত: শীতের কুয়াশায় জড়ানো এক স্বপ্নপুরী

টাঙ্গাইলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লো বাস, খুঁটির ধাক্কায় উল্টে নিহত ২

টাঙ্গাইলের ভূয়াপুরে চর গাবসাড়ায় জমি দখল নিয়ে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

টাঙ্গাইলের কালিহাতীর বাংড়া’র হেড মাস্টারের মেয়ে সৈয়দা জোবাইদা যুথি’র দাফন সম্পন্ন