Tuesday , 1 October 2024 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

মাগুরায় শেখ হাসিনার মামলার বাদীকে হুমকি।

প্রতিবেদক
Btech News
October 1, 2024 5:35 pm

মোঃ সাইফুল্লাহ:

মাগুরায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের ১৮২ জনের নামে মামলা দায়ের হয়েছে। মামলার নং ৫০/২৪ তাং ২৫ /৯/২৪। গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে মাগুরার ঢাকা রোডে আন্দোলনকারীদের উপর আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের গুলিতে ২ ছাত্রদল নেতা নিহত হয়।

 

এসময় এ মামলার বাদি খালিদ হোসেন হাতে গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হয়। মাগুরা সদর থানায় গুলিবিদ্ধ খালিদ হোসেন মামলা দায়ের করে। দায়ের কৃত উক্ত মামলা সোমবার ৩০ সেপ্টেম্বর আদালতে পাঠান হয়েছে। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সরাষ্ট্র মন্ত্রী আছাদুজ্জামান খান কামাল, মাগুরা ১ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর, মাগুরা ২ আসনের সাবেক সংসদ সদস্য বীরেন শিকদারসহ ১৮২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১ থেকে দেড় হাজার জনকে আসামী করা হয়েছে।

 

মামলার বাদি খালিদ হোসেন অভিযোগ করেন, মামলা দায়েরের পর কতিপয় ব্যক্তি তাকে নানাভাবে মামলা প্রত্যাহারের জন্য হুমকি ধামকি দিচ্ছে। সে নিরাপত্তার অভাব বোধ করছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তাকে অবহিত করেছে। এ ব্যাপারে মামলার তদন্তকারী মাগুরা থানার এস আই সুমিত জাানান, মামলার বাদীকে হুমকির অভিযোগ পেয়ে, যাদের বিরুদ্ধে হমকির অভিযোগ করা হয়েছে তাদেরকে সতর্ক করা হয়েছে।

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে হাসপাতালে রোগীদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ

মাগুরায় বোবা কিশোরীকে ধর্ষণ! আটক ২ ধর্ষক।

মাগুরায় মিথ্যা-বানোয়াট মামলা দিয়ে সাংবাদিক হেনস্তার অভিযোগ

কালিহাতীর সিংগাইরে নবনির্মিত কাঁচা রাস্তা কেটে দিল প্রভাবশালীরা, উত্তেজনা চরমে

টাঙ্গাইলে কালিহাতীতে যমুনা নদীর বালুর ঘাটে আধিপত্যের লড়াই!! সংঘর্ষে গাড়িতে অগ্নিসংযোগ

টাঙ্গাইলের কালিহাতীর পারখী ইউনিয়নে ওয়ার্ডভিত্তিক দিনব্যাপী বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

মাগুরায় ২৪ এর গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মাঝে সঞ্চয়পত্র ও চেক প্রদান অনুষ্ঠিত

কোনো দল ও গোষ্ঠী কাউকে ক্ষমা করার এখতিয়ার রাখে না – মাগুরায় শিবির সেক্রেটারি

মাগুরায় বরিশাট মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত এডহক কমিটির সংবর্ধনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

মাগুরায় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান