Wednesday , 30 July 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

মাগুরার আলোচিত আছিয়ার পরিবারে দুটি গাভী উপহার দিলেন জামায়াত

প্রতিবেদক
Btech News
July 30, 2025 7:04 pm

শ্রীপুর মাগুরা প্রতিনিধি :-

মাগুরার আলোচিত নিহত আছিয়ার পরিবার কে কেন্দ্রীয় জামায়াতে আমির ডা: শফিকুর রহমানের পক্ষ থেকে দুটি গাভী বাছুর সহ একটি গোয়ালঘর উপহার দেয়া হয়েছে।

বুধবার বিকেলে মাগুরা শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে আছিয়ার পরিবারে আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য কুষ্টিয়া ও যশোর অঞ্চলের পরিচালক মোবারক হোসাইন উপস্থিত হয়ে গরু প্রদান করেন। এ সময় জেলা জামায়াতের আমির এমবি বাকের, সাবেক আমির কেন্দ্রীয় নেতা মাওলানা আব্দুল মতিন সহ জামাতের স্থানীয় এবং জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৬ মার্চ মাগুরা নিজনান্দুয়ালী বোনের বাড়ি বেড়াতে গিয়ে আট বছরের শিশু আছিয়া তার বোনের শ্বশুর দ্বারা ধর্ষিত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় সারাদেশে ব্যাপক বিক্ষোভ মিছিল সমাবেশে ধর্ষকের ফাঁসি দাবি উঠে। গত ১৭ ই মে ধর্ষক হিটু শেখের ফাঁসির রায় ঘোষণা হয়।

দরিদ্র আছিয়ার পরিবারকে সান্তনা দিতে গত ৫ই মার্চ জামায়াতের কেন্দ্রীয় আমির ডা: শফিকুর রহমান আছিয়ার মাকে স্বাবলম্বী করতে একটি গোয়াল ঘর এবং দুটি গরু দেয়ার প্রতিশ্রুতি দেন।

অসহয়ায় পরিবারটির পাশে দাঁড়াতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নেতা মোবারক হুসাইন।
তিনি বলেন, আছিয়ার বাবা অসুস্থ। উপার্জনক্ষম মানুষ নেই। এ অবস্থায় পরিবারটির আর্থীক সংস্থানের লক্ষ্যে দুটি বাছুর সহ দুটি গাভী দেয়া হয়েছে। একটি পাকা গোয়ালঘরও দেয়া হয়েছে। শুধু তাই নয়, গরুর খাবার এবং দেয়া হয়েছে চিকিৎসা সহায়তা। এই দুটি গাভী থেকে যে দুধ পাওয়া যাবে তা বিক্রি করে পরিবারটি ভালোভাবে জীবন যাপন করতে পারবে ইনশাআল্লাহ।

পরে স্থানীয় সব্দালপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত কর্মী সমাবেশে ভাষণ প্রদান করেন জামায়াত নেতৃবৃন্দ।

 

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

খুলনার বয়রায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু

মাগুরায় যুব উৎসব টি-১০ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

মাগুরা জুলাই বিপ্লবে শহীদ পরিবারকে সংবর্ধনা ও ফ্যাসিবাদ বিরোধী আলোচনা অনুষ্ঠিত।

মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে শান্তি ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

পলাশে বন্ধ হয়ে গেল জনতা জুটমিল-কর্মহীন হয়ে পড়েছে ৭ হাজার শ্রমিক।

প্রথম ম্যাচেই শহীদ জিয়া স্মৃতি সংসদ এর দাপুটে জয়।

মাগুরায় দুটি আগ্নেয়াস্ত্রসহ শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়কসহ আটক – ২

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শীতের শুরুতেই শিশু রোগীতে ঠাসা মিরসরাই স্বাস্থ্য কমপ্লেক্স

মাগুরায় সেনা অভিযানে অস্ত্র উদ্ধার

মিরপুর “ল” কলেজে ২০২৫-২৬ শিক্ষা বর্ষে ভর্তি চলছে।