Thursday , 13 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

মাগুরার মিথিলা মিস ইউনিভার্স’-এর ৭৪ তম আসরে!

প্রতিবেদক
Btech News
November 13, 2025 11:19 pm

বিশেষ প্রতিনিধি:

বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এর ৭৪ তম আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মাগুরা কাশিনাথপুর-আবালপুর এলাকার মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা।

আগামী ২১ নভেম্বর থাইল্যান্ডের কেন্দ্রীয় শহর পাক ক্রেটে অনুষ্ঠিত হবে ‘মিস ইউনিভার্স’-এর ৭৪তম আসরের জমকালো গ্র্যান্ড ফিনালে। গত বছরের বিজয়ী ডেনমার্কের ভিক্টোরিয়া কিয়ের থিলভিগের উত্তরসূরি কে হবেন, তা জানতে আর মাত্র কয়েক দিনের অপেক্ষা।

এর আগে গত সেপ্টেম্বরে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’-এর মুকুট জেতার পর দেশের পতাকা হাতে অক্টোবরের শেষ দিকে মিথিলা উড়াল দেন প্রতিযোগিতার মূল মঞ্চ থাইল্যান্ডে। বর্তমানে সেখানে চলছে প্রস্তুতি পর্ব, গ্রুমিং সেশন এবং গুরুত্বপূর্ণ ভোটিং কার্যক্রম।

১২১ দেশের সুন্দরীদের সঙ্গে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শামিল হয়েছেন বাংলাদেশের মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। মিস ইউনিভার্সের ভোটিং পর্বে ৭৩ হাজার ভোট নিয়ে বিশ্বমঞ্চে পঞ্চম স্থানে উঠে এসেছেন তিনি।

এ নিয়ে সামাজিক মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে এক আবেগঘন পোস্ট দিয়েছেন মিথিলা। পোস্টে অভিনেত্রী লিখেছেন- আমি কাঁদছি, সত্যি বলতে আমি জানি না কী বলব। আপনাদের অমূল্য ৭৩ হাজার ভোটে আমরা এখন বিশ্বের ৫ নম্বরে। সবাইকে কীভাবে ধন্যবাদ জানাব, বুঝতে পারছি না।

কৃতজ্ঞতা প্রকাশ করে তানজিয়া জামান মিথিলা বলেন, আমি তোমাদের সবাইকে অনেক ভালোবাসি। বাংলাদেশে মুকুটটা আনার জন্য এবার আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বাংলাদেশ অপ্রতিরোধ্য।

উল্লেখ্য, এর আগে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’-এর মুকুট জয় করেন তানজিয়া জামান মিথিলা। এরপর দেশের পতাকা নিয়ে মুকুট জয়ের প্রত্যাশা নিয়ে ছুটে যান থাইল্যান্ডে। এর আগে বাংলাদেশ থেকে ২০১৯ সালে শিরীন শিলা এবং ২০২৪ সালে আনিকা আলম মিস ইউনিভার্স বাংলাদেশ হিসেবে দেশের প্রতিনিধিত্ব করেছিলেন। তবে মিথিলার এই অর্জন দেশের মিস ইউনিভার্স ইতিহাসে নতুন এক মাইলফলক স্থাপন করল।

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ঢাকায় জাতীয় সমাবেশ উপলক্ষে মাগুরায় সাজ সাজ রব! গণজোয়ার সৃষ্টি! 

“রক্তাক্ত-২৪” এর গণ অভ্যুত্থান স্মরণে মাগুরা জিয়া পরিষদের আলোচনা সভা ও দোয়া মাহফিল

মাগুরায় আদালতের আদেশ অমান্য করে গাছ কাটার অভিযোগ!

আজ মাগুরার আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায়!

দেশ বাঁচাতে ধানের শীষে ভোট দিন – বেগম সেলিমা রহমান

কালিহাতীতে বন্ধু মহল ফুটবল লীগ-২০২৪ এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত

মাগুরার মহম্মদপুর ও শালিখায় নারী ও শিশু অধিকার ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত

কালিহাতীতে মানসিক প্রতিবন্ধীকে গরম পানি ঢেলে নির্যাতন: মানবিকতার চরম অবক্ষয়, অভিযুক্ত গ্রেপ্তার

নবাগত জেলা প্রশাসকের সাথে মাগুরা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময়

মাগুরায় নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ!