Saturday , 9 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

মাগুরা জেলা ১ম বিভাগ ফুটবল লীগের উদ্বোধন

প্রতিবেদক
Btech News
August 9, 2025 9:09 pm

বিশেষ  প্রতিনিধি :

মাগুরা জেলা ১ম বিভাগ ফুটবল লীগ-২০২৫ এর শুভ উদ্বোধন হয়েছে । আজ শনিবার বিকালে মাগুরা জেলা স্টেডিয়ামে লীগের উদ্বোধনী খেলায় মুসলিম স্পোর্টিং ক্লাব,পারলা মাগুরা ৬-০ গোলে মহম্মদপুর বাবুখালি ফুটবল একাদশকে হারিয়ে জয়ী হয় ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প সচিব মো: ওবায়দুর রহমান প্রধান অতিথি থেকে মাগুরা জেলা ১ম বিভাগ ফুটবল লীগ-২০২৫ এর শুভ উদ্বোধন করেন।

 

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো: অহিদুল ইসলাম,বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য মো: ইকবাল হোসেন,জেলা বিএনপি’র সদস্য সচিব মনোয়ার হোসেন খান,জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক আহসান হাবীব কিশোর,জেলা জামায়াতের আমীর এমবি বাকের ও মাগুরা জেলা ফুটবল এসাসিয়েশনের সভাপতি শরীফ আজিজুল হাসান মোহন বক্তব্য রাখেন ।

 

তাছাড়া এ সময় মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান,সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, মাগুরা জেলা ফুটবল এসাসিয়েশনের সাধারণ সম্পাদক মো: ইউনুস আলী,জেলা ফুটবল এসোাসিয়েশনের সদস্য বারিক আনজাম বারকি,আব্দুর রহিম,জাহিদুল ইসলামসহ সুধীজন
উপস্থিত ছিলেন ।

খেলার ১ম আর্ধে উভয় দল আক্রমন পাল্টা চালাতে থাকে । শুরুতেই ১ম আর্ধের ৩ মিনিটে মুসলিম স্পোর্টিং ক্লাবের চৌকস খেলোয়াড় দলীয় অধিনায়ক শাহরিয়ার বাপ্পী ১টি গোল করে দলকে এগিয়ে নিয়ে যায় ।

 

তার একই দলের রয়েল ১ম আর্ধের ১৭ মিনিটে আরো একটি গোল করে । ১ম ও ২য় আর্ধে বাবুখালি ফুটবল দল কোন গোলের দেখা পাইনি । নিধারিত খেলা শেষে মুসলিম স্পোর্টিং
ক্লাব ৬-০ গোলের ব্যবধানে বাবুখালি ফুটবল দলকে হারিয়ে উদ্বোধনী খেলায় জয়ী হয়।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তত্বাবধানে  জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় মাগুরা জেলা ফুটবল
এসোসিয়েশন এ ফুটবল লীগের আয়োজন করেছে ।

 

মাসব্যাপী এ লীগের জেলার ১৭টি দল অংশ নিয়েছে ।
এ লীগে রবিবার দুপুরে জোকা সংঘের সাথে মুখোমুখি হবে মোহামেডান ফুটবল একাদশ এবং বিকাল ৪টায় একতা ফুটবল দলের সাথে শ্রীরামপুর ফ্রেন্ডস ক্লাব মুখোমুখি হবে । খেলায় চমৎকার ধারা বিবরণী প্রকাশ করেন বাংলাদেশ বেতারের ক্রীড়া ধারাভাষ্যকর প্রদ্যুৎ কুমার রায় ।

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মাগুরায় পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

হিংসা – বিদ্বেষ ভুলে সবাই নিয়ে এক সাথে কাজ করতে হবে- মাগুরার ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান এ্যাড. মশিউল আলম

ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন এর আহব্বায়ক হলেন মনোয়ার হোসেন খান

কালিহাতীতে ফুলকপির দরপতন: কৃষকের সংগ্রাম ও উত্তরণের প্রত্যাশা

মাগুরায় নির্মান শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

মাগুরায় চাঁদাবাজির অভিযোগে মুক-বধির কল্যাণ সংঘের ৩ সদস্যকে বহিস্কার

মাগুরায় জামায়াতে ইসলামীর উদ্যোগে গণসংযোগ ও দ্বায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

মাগুরায় পুত্রের হাতে পিতা খুন

মাগুরায় শারদীয় দুর্গা পূজা উদযাপন উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়