Sunday , 25 August 2024 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

মাগুরা শ্রীপুরের সাব-রেজিষ্ট্রারের বিরুদ্ধে নানান দূর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ!

প্রতিবেদক
Btech News
August 25, 2024 11:14 pm

মোঃ সাইফুল্লাহ :

মাগুরার শ্রীপুরে সাব-রেজিষ্ট্রার অফিসের সাব- রেজিষ্ট্রার আইরিন রহমান সনি’র বিরুদ্ধে নানান দূর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। এ বিষয়ে বৃহস্পতিবার শ্রীপুর উপজেলার নির্বাচিত ৮ ইউনিয়নের চেয়ারম্যানণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ মহা পরিদর্শক, নিবন্ধন, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এছাড়া চেয়ারম্যানগণ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়, মাগুরা জেলা প্রশাসক, মাগুরা জেলা রেজিষ্ট্রার, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, শ্রীপুর সাব-রেজিষ্ট্রার, মাগুরা প্রেসক্লাব ও শ্রীপুর প্রেসক্লাব অনুলিপি প্রেরণ করেন।

 

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, শ্রীপুর সাব-রেজিষ্ট্রার অফিসের সাব-রেজিষ্ট্রার আইরিন রহমান সনি দীর্ঘদিন যাবত স্বেচ্ছাচারিতা, দলিল লেখকদের সাথে অসদাচরণ, জমি ক্রেতা ও বিক্রেতাদের সাথে খারাপ আচরণ ও হয়রানি মূলক কাজ করে আসছেন। এ বিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ তার সাথে কথা বলার চেষ্টা করলে তিনি চেয়ারম্যানদের সাথে অসদাচরণ করেন। তাঁর এহেন ব্যবহারে তাঁরা মর্মাহত ও ব্যথিত। তাঁর জন্মস্থান গোপালগঞ্জ হওয়ায় অতি দাম্ভিকতার সাথে বিভিন্ন সময় দলিল রেজিষ্ট্রি কার্যক্রম থেকে বিরত থাকেন।

 

এছাড়া অভিযোগ সূত্রে আরও জানা যায়, শ্রীপুর সাব-রেজিষ্ট্রার অফিসের সাব-রেজিষ্ট্রার আইরিন রহমান সনি নিয়মিত অফিস করেন না, তাঁর অধিনস্থ কর্মচারীদের মাধ্যমে তিনি ঘুষ গ্রহন করে থাকেন, তাঁর জন্মস্থান গোপালগঞ্জ এবং বিএনপি বিদ্বেষী হওয়ায় তিনি বিএনপি’পন্থি দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক সহ অধিকাংশ দলিল লেখকদের সাময়িক বরখাস্ত করেছেন। এছাড়া তিনি কবলা, হেবার ঘোষণা, দানের ঘোষণা ছাড়া অন্য কোন দলিল করেন না। যার ফলে সরকার লাখ লাখ টাকা রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।

 

এ বিষয়ে জানতে সাব-রেজিষ্ট্রার আইরিন নাহার সনি’র মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি।

 

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

কালিহাতীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত

চীনে উচ্চ শিক্ষা গ্ৰহণ ও কর্মসংস্থানে অগ্ৰণী ভূমিকা পালন করছে ইদাই-ইলু চাইনিজ ইনস্টিটিউট

কালিহাতীতে শীতকালীন সবজি চাষে কর্মচাঞ্চল্যে মুখর কৃষকরা

পলাশে মোমেন খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত।

প্রথম ম্যাচেই শহীদ জিয়া স্মৃতি সংসদ এর দাপুটে জয়।

মাগুরার শ্রীপুরে শান্তি প্রতিষ্ঠার লক্ষে বিএনপি নেতার সংবাদ সম্মেলন!

গোপালগঞ্জের ঘটনার প্রতিবাদে মাগুরায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল সমাবেশ

শ্রীপুরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা

কালিহাতীতে ক্ষুদ্রঋণ কার্যক্রমের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মাগুরায় নানা আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন