Friday , 8 November 2024 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

মাগুরায় স্বেচ্ছাসেবকদল নেতা জাপানের দাফন সম্পন্ন

প্রতিবেদক
Btech News
November 8, 2024 5:07 pm

মোঃ সাইফুল্লাহ:

 

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের সময় হার্ট অ্যাটাকে মারা যাওয়া জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক কোষাধক্ষ্য কামরুজ্জামান জাপানের দাফন সম্পন্ন হয়েছে।

জাপান মাগুরা শ্রীপুরে আমলসার ইউনিয়নের বদনপুর গ্রামের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব ইন্তাজ আলীর ছেলে।

তিনি বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের সময় হার্ট অ্যাটাক করেন। এরপর তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে জাপান তার মা-বাবা, স্ত্রী, ২ ছেলে, ১ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে কেন্দ্রীয়, মাগুরা জেলা, শ্রীপুর উপজেলা বিএনপি ও স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন।

কামরুজ্জামান জাপানের ছোট ভাই বদরুল আলম ইরান বলেন, বৃহস্পতিবার বিকেল ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার রাতে মাগুরা পারনান্দুয়ালি ব্যাপারীপাড়া জামে মসজিদে দ্বিতীয় জানাজা এবং শুক্রবার সকাল ১০ টায় বদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তৃতীয় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

কামরুজ্জামান জাপান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি ছিলেন।

 

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

কালিহাতীর এলেঙ্গায় অপরাধের বাড়বাড়ন্ত: স্বেচ্ছাসেবী টহল দলের উদ্যোগে নিরাপত্তার আশ্বাস

কালিহাতীতে মানবাধিকার কমিশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন সভাপতি শাহ আলম, সম্পাদক আনন্দ মোহন দত্ত

মাগুরায় কারাগারে ফল উৎসব উদযাপন!

কেন্দ্রীয় সাধুসংঘের দশম প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনদিনব্যাপী সাধু সম্মেলন ও লালন মেলার প্রস্তুতি সভা সম্পন্ন

মাগুরার মহম্মদপুরে জামায়াতের বর্ণাঢ্য মোটরসাইকেল র‍্যালী ও পথসভা অনুষ্ঠিত 

শান্তি-শৃঙ্খলা উন্নয়নে এবং সামাজিক সচেতনতায় যুবকদের ভূমিকা শীর্ষক জন সচেতনতামূলক অনুষ্ঠান পালিত হয়েছে

টাঙ্গাইলের কালিহাতীতে দূর্গা প্রতিমা তৈরিতে ব্যস্ত  স্থানীয় মৃৎ শিল্পীরা

টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক কারবারি আটক

নরসিংদীতে অসহনীয় লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ।

টাঙ্গাইলে দৈনিক ইনতিজার পত্রিকার আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন ও অভিষেক