Sunday , 24 November 2024 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

কালিহাতীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হাসমত আলী নেতার দাফন সম্পন্ন

প্রতিবেদক
Btech News
November 24, 2024 5:18 pm

শুভ্র মজুমদার, টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং মওলানা ভাসানী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা হাসমত আলী নেতার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।

রবিবার (২৪ নভেম্বর) দুপুর ২টায় এলেঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পর জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরদেহে শ্রদ্ধা জানানো হয় এবং গার্ড অব অনার প্রদান করা হয়। রাষ্ট্রের পক্ষে সালাম প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হুসেইন। পরে কালিহাতী থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়।

জানাজা ও শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা শেষে বীর মুক্তিযোদ্ধা হাসমত আলী নেতাকে তার নিজ গ্রাম রাজাবাড়ী উত্তরপাড়া কবরস্থানে দাফন করা হয়। জানাজায় উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান মতিনসহ অসংখ্য বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং হাজারো সাধারণ মানুষ।

উল্লেখ্য, দীর্ঘ দেড় মাস চিকিৎসাধীন থাকার পর শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্ট্রোকজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বীর মুক্তিযোদ্ধা হাসমত আলী নেতার মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার অবদানের স্মৃতিচারণ করে উপস্থিত সবাই তাকে একজন সৎ, ন্যায়পরায়ণ ও জনদরদী নেতা হিসেবে উল্লেখ করেন।

 

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে মাগুরায় জামায়াতের উদোগে গায়েবানা জানাযা

টাঙ্গাইলের কালিহাতীতে পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা বেনজীর আহমেদ টিটো

পলাশে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে আলোচনা সভা মিল্লাদ ও দোয়া অনুষ্ঠিত 

শারদীয় দুর্গা পূজা উপলক্ষে কালিহাতীতে আনসার ভিডিপি মোতায়েন

মাগুরায় যুবদলের গণসংযোগ ও লিফলেট বিতরণ

বদলগাছীতে নামমাত্র বিটুমিন দিয়ে তরিঘরি রাস্তা সংস্কারের অভিযোগ

ঢাকার মিরপুর “ল” কলেজে নবীনবরণের প্রস্তুতিমূলক সভা ও পিঠা উৎসব পালিত

মাগুরায় আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

মাগুরা শ্রীপুরের বরিশাট মাধ্যমিক বিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচী পালিত

মাগুরা রিপোর্টার্স ইউনিটির মহম্মদপুর উপজেলা শাখার কমিটি গঠন।