Monday , 2 December 2024 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

কালিহাতীতে খিলদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল ও অভিভাবক ছাউনি উদ্বোধন

প্রতিবেদক
Btech News
December 2, 2024 4:35 pm

শুভ্র মজুমদার, টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার খিলদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল কার্যক্রম এবং অভিভাবক ছাউনি উদ্বোধন উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

২ ডিসেম্বর (সোমবার) বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল আউয়াল খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাত হুসেইন।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুলসুম সোলায়মান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল চন্দ্র পাল স্বাগত বক্তব্য দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, খিলদা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকবর হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী শাহানুর রহমান শাহীন, বিশিষ্ট সমাজসেবক সামসুল আলম ফকির, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহমান ও আব্দুস সালাম, সাংবাদিক শুভ্র মজুমদার, ব্যবসায়ী কমল সাহাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানটি পরিচালনা করেন উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম ও মিজানুর রহমান।

একই দিন পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও ক্লাস পার্টি-২০২৪ উদযাপন করা হয়। শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণের অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে।

মিড ডে মিল কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এবং শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদী।

 

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মাগুরায় ভোক্তা অধিকার এর অভিযান, দুই প্রতিষ্ঠানে জরিমানা।

কালিহাতীতে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধমূলক সভা অনুষ্ঠিত

মিথ্যা মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন সাংবাদিক সাগর

মাগুরায় জামায়াতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিতাই রায় চৌধুরীকে নিয়ে বিদ্রুপ মন্তব্য করার প্রতিবাদে দীঘা ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে জাতীয়ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

মাগুরায় ‘তারুণ্যের ভাবনায় আগামীর ভাবনা শীর্ষক কর্মশাল’ অনুষ্ঠিত

মাগুরায় সাংবাদিকের পিতৃবিয়োগ!

মাগুরায় কলেজ ছাত্র তীর্থ রুদ্র হত্যার মূল আসামি গ্রেফতার! মটর সাইকেল উদ্ধার!

টাঙ্গাইলের কালিহাতীতে এলেঙ্গায় বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত