Monday , 16 December 2024 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

মাগুরায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

প্রতিবেদক
Btech News
December 16, 2024 9:50 pm

মোঃ সাইফুল্লাহ:

মাগুরায় যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জেলাসহ ৪ উপজেলায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে এ দিবসের সূচনা করা হয়। সকাল ৮ টায় স্থানীয় নোমানী ময়দানে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পন করেন মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম, পুলিশ সুপার মিনা মাহমুদা, সিভিল সার্জন ডাঃ মোঃ শামীম কবির , জেলা বিএনপির আহ্বায়ক আলী আহম্মেদ ও সদস্য সচিব আলহাজ্ব মোঃ মনোয়ার হোসেন খান, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, সরকারি-বেসরকারি দপ্তর,বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ সামাজিক সাংস্কৃতিক সংগঠন শিক্ষক ও শিক্ষার্থীরা।

জেলা প্রশাসনের উদ্যোগে সকাল সাড়ে ৯ মাগুরা নোমানী ময়দানে জাতীয় পতাকা উত্তোলন করা হয় । সাংস্কৃতিক অনুষ্ঠান,চিত্রাঙ্কন প্রতিযোগিতা প্রীতি ফুটবল ম্যাচ, পুরস্কার বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
জেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে শহরের ভায়না মোড় থেকে বর্ণাঢ্য র্্যালী বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে ।

দিবসটি পালন উপলক্ষে মাগুরা প্রেসক্লাব তার নিজস্ব মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, আলোচনা পেশ করেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মোঃঅলিউর রহমানসহ অন্যরা।

জেলার ৪ উপজেলাতেও অনুরুপ কর্মসূচী পালিত হয়েছে বলে জানা গেছে।

 

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মাগুরায় হাতেম আলী মিয়া দাখিল মাদরাসার বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কালিহাতীর কোকডহরায় বিএনপির জনসভা অনুষ্ঠিত

মাগুরায় জামায়াতে ইসলামীর সাংবাদিকদের সাথে মতবিনিময়

মাগুরায় প্রথম লেটুস চাষে উত্তম সরকারের ব্যপক সফলতা!

মাগুরায় সাজাপ্রাপ্ত আসামীসহ ওয়ারেন্টভূক্ত ৫জন আটক!

মাগুরায় এনটিভি’র ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

টাঙ্গাইলে সেনা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বাবা-ছেলে আটক, উদ্ধার ইয়াবা ও নগদ অর্থ

কালিহাতীতে সাংবাদিকদের সাথে বিএনপি নেতার মতবিনিময় সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলের কালিহাতীতে ইসলামী ব্যাংক শাখার গ্রাহক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত।

ঝিনাইদহতে “কেমফিক্স ইঞ্জিনিয়ার্স মিট” অনুষ্ঠিত।