Thursday , 23 January 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

মাগুরায় নানা আয়োজনে বীরমুক্তিযোদ্ধা গীতিকবি আমির হামজার মৃত্যুবার্ষিকী পালিত

প্রতিবেদক
Btech News
January 23, 2025 10:52 pm

মােঃসাইফুল্লাহ:

মাগুরায় নানা আয়োজনের মধ্যে দিয়ে বৃহস্পতিবার বিকেলে বীর মুক্তিযোদ্ধা ও গীতিকবি আমির হামজার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী তাঁর নিজ বাড়িতে পালিত হয়েছে।

এ উপলক্ষে উপজেলার বরিশাট গ্রামে কবির কবরে পুস্পমাল্য অর্পণ, দোয়া মাহফিল, কৃতি শিক্ষার্থীদের বৃত্তির টাকা প্রদান, প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

কবি আমির হামজা স্মৃতি সংসদের আয়োজনে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবিপত্নী মোছাঃ দুলজান বেগম।

কবি আমির হামজা স্মৃতি সংসদের সভাপতি ও কবির পুত্রবধু জেসমিন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবিপুত্র ও যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী মোঃ আসাদুজ্জামান, জেলা জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারী এবং জেলা জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্রীপুর উপজেলা শাখার সেক্রেটারি মোঃ মিজানুর রহমান মোল্লা।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জি. কে. আইডিয়াল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শিশির কুমার শিকদার, বরিশাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিশির রঞ্জন বিশ্বাস, বীরমুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রীপুর উপজেলা শাখার সেক্রেটারী মোঃ মুজাফফর হোসেন মুন্নাসহ আরো অনেকে।

 

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মাগুরা যুগান্তর পত্রিকার রজত জয়ন্তী উদযাপিত।

মাগুরার কৃতি সন্তান জাবি’র আহত অধ্যাপক ড.খোন্দকার লুৎফুল ইলাহির সুচিকিৎসার দাবীতে মানববন্ধন

কালিহাতীতে সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা, বাদী জুরান আলীর প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

কালিহাতী প্রেসক্লাব থেকে তিন সদস্যকে বহিষ্কার

কালিহাতীতে মানবাধিকার কমিশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন সভাপতি শাহ আলম, সম্পাদক আনন্দ মোহন দত্ত

বৈষম্য বিলোপ করে সত্যিকারে মানবিক সমাজ গড়তে চায় জামায়াত ইসলামী – মাগুরার পথ সভায় ডা. শফিকুর রহমান

আবারও বিআরটিএ এর কাজ পেল “আনিসুল হকের সিএনএস”

মাগুরায় অদম্য ১০ নারীকে সম্মাননা প্রদান।

মাগুরায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন