Friday , 24 January 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

কালিহাতীতে পৌরসভা ভিত্তিক স্মার্ট কার্ড বিতরণ

প্রতিবেদক
Btech News
January 24, 2025 2:41 pm

শুভ্র মজুমদার, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের কালিহাতী পৌরসভার নাগরিকদের মাঝে জাতীয় পরিচয়পত্রের (স্মার্ট কার্ড) বিতরণ সম্পন্ন হয়েছে। ২৪ জানুয়ারি (শুক্রবার) কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে পৌরসভার ৩, ৪ ও ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে এই কার্ড বিতরণ করা হয়।

সকাল থেকেই কার্ড গ্রহণের জন্য সংশ্লিষ্ট ওয়ার্ডের নাগরিকদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়। যথাযথ যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের উপস্থিতিতে স্মার্ট কার্ড হস্তান্তর করা হয়।

টাঙ্গাইল জেলার স্মার্ট কার্ড বিতরণের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আল-আমিন বলেন, “এ পর্যন্ত কালিহাতী পৌরসভাসহ পাঁচটি ইউনিয়নে প্রায় এক লক্ষ বিশ হাজার নাগরিকের কাছে স্মার্ট কার্ড পৌঁছে দেওয়া হয়েছে। সুষ্ঠু ও নিরবচ্ছিন্ন বিতরণ নিশ্চিত করতে বায়োমেট্রিক যাচাইসহ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

স্মার্ট কার্ড গ্রহণ করা নাগরিকরা জানান, আধুনিক এই পরিচয়পত্র হাতে পেয়ে তারা সন্তুষ্ট। এটি শুধু পরিচয়ের মাধ্যম নয়, বরং সরকারি বিভিন্ন সুবিধা পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পর্যায়ক্রমে কালিহাতী পৌরসভার অন্যান্য ওয়ার্ডের বাসিন্দাদের মাঝেও স্মার্ট কার্ড বিতরণ করা হবে।

 

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

টাঙ্গাইলের কালিহাতীর বীরবাসিন্দা ইউনিয়নে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

বহুল আলোচিত মাগুরার শিশু আছিয়া খাতুন ধর্ষন ও হত্যা মামলার অভিযোগ গঠন!

কালিহাতীতে অবৈধভাবে রাস্তা দখলের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ

মাগুরায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন

মাগুরায় তারুণ্যের উৎসব উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কালিহাতীতে ব্যবসায়িক উন্নয়নে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা

মাগুরার শ্রীপুরে সেনা অভিযানে হুজি সদস্য আটক!

মাগুরায় জেলা প্রশাসকের সাথে রিপোর্টার্স ইউনিটের মতবিনিময়

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সরকার

টয়লেট শেষে হাত না ধুয়ে খাবার তৈরি করে বরফির কর্মীরা।