Sunday , 30 June 2024 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

কুষ্টিয়ায় পাহারাদারকে আগুনে পুড়িয়ে হত্যা

প্রতিবেদক
Btech News
June 30, 2024 1:33 pm

ডেস্ক রিপোর্ট:

কুষ্টিয়ার মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বিজনগর গ্রাম থেকে মনি হোসেন  (৯০ ) নামের এক পাহারাদারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার ২৯ জন বেলা ১১ টার দিকে স্থানীয়দের দেওয়া সাংবাদিক ভিত্তিতে মিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মনিরের লাশ উদ্ধার করে  ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। নিহত মনিরের হাত এবং পা পোড়ানো ছিল এবং মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। নিহত মনি ওই এলাকার মৃত আবু বকরের ছেলে এবং স্থানীয় আব্দুল রাজ্জাক মিঠুর বাড়ির পাহারাদার।

স্থানীয়দের বরাত দিয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ জানান, কুষ্টিয়ার মিরপুর উপজেলার বিজনগর গ্রামের আব্দুর রাজ্জাক পরিবার নিয়ে ঢাকায় থাকেন। তার বাড়িতে দীর্ঘদিন ধরে পাহারাদার হিসেবে দেখাশুনা করতেন বৃদ্ধ মনি । ওই বাড়ির বাইরে একটি ঘরে থাকতেন তিনি। আজ শনিবার সকালে স্থানীয়রা মনিকে দেখতে না পেয়ে জানালা দিয়ে ঘরের ভিতর মনির রক্তাক্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

ওসি আরো বলেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। কারা এবং কি কারনে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সেসব বিষয়ে জানার জন্য কাজ করছে পুলিশ। দ্রুত ঘাতকদের আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মাগুরায় শেখ হাসিনার মামলার বাদীকে হুমকি।

পলাশে সড়কের নকশা পরিবর্তনের দাবিতে মানববন্ধন।

মাগুরায় পাঁচ দফা দাবিতে ইন্টার্ন ডাক্তারদের মানববন্ধন অনুষ্ঠিত

কালিহাতী প্রেসক্লাবে বিএনপি নেতা বেনজীর অাহমেদ টিটোর সাংবাদিকদের সাথে মতবিনিময়

আনার হত্যা মামলার দুই আসামী খাগড়াছড়ির পাহাড় থেকেআটক!

মাগুরায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মাগুরা রিপোর্টার্স ইউনিটির মহম্মদপুর উপজেলা শাখার কমিটি গঠন।

প্রথম ম্যাচেই শহীদ জিয়া স্মৃতি সংসদ এর দাপুটে জয়।

মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর বিশেষ দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

চট্টগ্রামের মিরসরাইয়ে ভয়াবহ বন্যায় ভেসে গেছে ৭০০ কোটি টাকার মাছ