Tuesday , 4 February 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

কালিহাতীতে আদর্শলিপি প্রি-ক্যাডেট স্কুলে নবীনবরণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রতিবেদক
Btech News
February 4, 2025 1:36 pm

শুভ্র মজুমদার, কালিহাতী(টাঙ্গাইল)প্রতিনিধি:

 

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আদর্শলিপি প্রি-ক্যাডেট বিদ্যালয়ে প্লে-গ্রুপ থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য বর্ণাঢ্য নবীনবরণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যাপক মো. আশরাফ হোসেন মোল্যাহ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিহাতী শাজাহান সিরাজ কলেজের অধ্যক্ষ মো. মজিবর রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলার আলাউদ্দিন সিদ্দিকী মহাবিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ইস্কান্দার মির্জা, কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ওমর ফারুক, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ডা. ফজলে রাব্বি এবং ডা. মাহমুদা জান্নাতুল ফেরদৌস তমা।

নবীন শিক্ষার্থীদের বরণ ও ক্রীড়া প্রতিযোগিতার মধ্য দিয়ে দিনটি ছিল উচ্ছ্বাস ও উদ্দীপনায় ভরপুর। শিক্ষার্থীরা তাদের প্রতিভার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে। বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, আদর্শ লিপি প্রি-ক্যাডেট স্কুলের সহ-সভাপতি মোছা. হাফিজা রহমান। সার্বিক আয়োজনে ছিল বিদ্যালয়ের শিক্ষার্থীদের উচ্ছ্বাস, অভিভাবকদের প্রশংসা আর শিক্ষকদের ভালোবাসা।

 

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

কালিহাতীতে বল্লা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এরশাদ আলী বিএসসি আর নেই

মাগুরায় আলোচিত আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় ৪ জনের সাক্ষ্যগ্রহণ

কালিহাতীতে জামায়াতে ইসলামের দাওয়াতী সভা অনুষ্ঠিত

পাওনা টাকা দিতে ডেকে নিয়ে ধান ব্যাবসায়ীদের পেটালেন চালকল মালিক

কালিহাতী উপজেলা আমিন সমিতির নির্বাচনে আলাউদ্দিন সভাপতি ও ফিরোজ সম্পাদক

নেতাকর্মীদের হয়রানির বিচার চাই জামায়াত

টাঙ্গাইলে শতবর্ষী ঐতিহ্যবাহী ডুবের মেলা: বংশাই নদীতে গঙ্গাস্নানে পুণ্যার্থীদের ভিড়

মাগুরায় “জুলাই শহিদ স্মৃতিস্তম্ভের”  ভিত্তিপ্রস্তর স্থাপন

মাগুরায় পৌরকর প্রত্যাহার সহ কয়েক দফা দাবিতে গন কমিটির সমাবেশ অনুষ্ঠিত

নওগাঁয় সন্ত্রাসী হামলায় তিন সহোদরসহ বিএনপির চারজন আহত,আটক-২