Tuesday , 25 February 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

শৈলকুপায় তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় দুই জন আটক

প্রতিবেদক
Btech News
February 25, 2025 11:13 am

ডেস্ক নিউজ:

ঝিনাইদহের শৈলকুপার রামচন্দ্রপুর শ্মশানঘাট এলাকায় গুলিবিদ্ধ হয়ে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডারসহ তিনজন নিহতের ঘটনায় দুইজনকে আটক করেছে র‌্যাব।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে জেলা শহরের সার্কিট হাউজ এলাকা এবং গাজিপুর জেলার সোনাতলা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- হরিনাকুণ্ডু উপজেলার দৌলতপুর গ্রামের আবু সাঈদ ও জোড়াপুকুরিয়া গ্রামের আনারুল ইসলাম।

র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার মেজর নাঈম আহমেদ জানান, পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির কমান্ডার হরিণাকুন্ডুর আহাদনগর গ্রামের হানিফ, শ্রীরামপুর গ্রামের লিটন ও কুষ্টিয়ার পিয়ারপুরের রাইসুল ইসলাম হত্যার ঘটনায় শৈলকুপা থানায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করা হয়। সেই মামলার প্রেক্ষিতে আসামি ধরতে অভিযান শুরু করে র‌্যাব। তারই ধারাবাহিকতায় জেলা শহরের সার্কিট হাউজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে আবু সাঈদকে আটক করা হয়। ঠিক একই সময় র‌্যাবের পৃথক দল গাজীপুর জেলার কালিয়াকৈর থানার সোনাতলা এলাকা থেকে আনারুল ইসলামকে আটক করে। তাদের দুইজনকে শৈলকুপা থানায় সোপর্দ করা হয়েছে। এরা হত্যার ঘটনায় জড়িত ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে বিস্তারিত জানা যাবে।

গত ২১ ফেব্রুয়ারী রাতে শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের শ্মশানঘাট এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয় পুর্ববাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার হরিণাকুন্ডুর আহাদনগর গ্রামের হানিফ, তার শ্যালক শ্রীরামপুর গ্রামের লিটন ও কুষ্টিায়ার পিয়ারপুরের রাইসুল ইসলাম।

এই ৩ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেন জাসদ গণবাহিনীর কালু। তিনি ওই রাতেই গণমাধ্যমকর্মীদের হোয়াটসঅ্যাপে ক্ষুদে বার্তা পাঠান। পরে সোমবার নিহত হানিফের ভাই বাদী হয়ে থানায় অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জনের বিরুদ্ধে মামলা করেন।

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মাগুরায় ব্যবসায়ী ভজন গুহর হত্যার বিচারের দাবিতে মানববন্ধন,থানায় মামলা

ফ্যাসীবাদী হাসিনা সরকারের আমলে দেশে কোন নির্বাচন হয়নি- মাগুরায়  রফিকুল ইসলাম খান

আমীরে জামায়াতের দেওয়া গোয়াল ঘর গাভী ও বাচুর মাগুরার আলোচিত শিশু আছিয়ার পরিবারে হস্তান্তর

মাগুরায় জেলা পরিষদের এককালীন শিক্ষা বৃত্তির চেক বিতরণ

আম্র মুকুলের মোহনীয় সুবাসে মুখরিত টাঙ্গাইলের কালিহাতী

ঢাকা মিরপুর ল কলেজের সাবেক অধ্যক্ষ আলাউদ্দিনের কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

মাগুরায় মেডিকেল কলেজ থাকবে – প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

মাগুরার শ্রীপুরে দু-গ্রুপের সংঘর্ষে আহত-১০, বাড়িঘর ভাংচুর- লুটপাট!

মাগুরায় দুদকের পিপিকে সংবর্ধনা প্রদান করলো শ্রীপুর সরকারি ডিগ্রী কলেজ!

মাগুরায় শিশু বলাৎকারের ঘটনায় আসামী গ্রেফতার।