Tuesday , 25 February 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

টাঙ্গাইলের ভূয়াপুরে চর গাবসাড়ায় জমি দখল নিয়ে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

প্রতিবেদক
Btech News
February 25, 2025 7:47 pm

শুভ্র মজুমদার, টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের ভূয়াপুর উপজেলার চর গাবসাড়া মৌজায় জমি দখল নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। একপক্ষের অভিযোগ, আনোয়ার তালুকদার, মিজান মিয়া, সাজুসহ কয়েকজন জোরপূর্বক তাদের জমি দখলের চেষ্টা করছেন, যা দীর্ঘদিন ধরে বিরোধের কারণ হয়ে দাঁড়িয়েছে। বাদীপক্ষের দাবি, এস এ রেকর্ড অনুযায়ী ৯৪ শতাংশ জমি পৈত্রিক সূত্রে খালেদ সরকার, বাদশা মিয়া, রোকেয়া বেগম ও সাজেদা বেগমের দখলে রয়েছে। তারা জমিটির খারিজ ও খাজনা পরিশোধ করে নিয়মিত ফসল ফলাচ্ছেন, যার মধ্যে ভুট্টা, মসুর, খেসারি ডাল ও বাদাম চাষ উল্লেখযোগ্য। তবে আনোয়ার তালুকদার ও তার সহযোগীরা অবৈধভাবে জমিটি দখলের চেষ্টা চালিয়ে আসছেন বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়ভাবে একাধিক সালিশ বৈঠক হলেও বিবাদীপক্ষ কোনো সমঝোতায় আসেনি বলে জানান ভুক্তভোগীরা। উল্টো বিভিন্ন সময় তাদের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বাদীপক্ষ। খালেদ সরকার বিষয়টি নিয়ে জেলা প্রশাসক ও মানবাধিকার সংস্থায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ অনুযায়ী অবৈধ দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। ওই আইনের ৭ নম্বর ধারায় স্পষ্টভাবে বলা হয়েছে, অবৈধ দখলের দায়ে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে।

অন্যদিকে, বিবাদীপক্ষের প্রধান আনোয়ার তালুকদার দাবি করেছেন, উক্ত জমি তার বাবার ক্রয়কৃত সম্পত্তি এবং তিনি পৈত্রিক সূত্রে সেটির উত্তরাধিকারী।

স্থানীয়রা আশঙ্কা করছেন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ না হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে। ভুক্তভোগীরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার ও শান্তিপূর্ণ সমাধান চেয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন।

 

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

শারদীয় দুর্গা পূজা উপলক্ষে কালিহাতীতে আনসার ভিডিপি মোতায়েন

মাগুরায় ‘স্টাডি এক্সপ্রেস’-এর শুভ উদ্বোধন মাগুরা প্রতিনিধি

মাগুরায় ব্যবসায়ী ও উদ্যোক্তা সন্মেলন অনুষ্ঠিত

কালিহাতীতে দামোদর মাসের সমাপ্তি উপলক্ষে ভক্তসেবা ও দীপদান উৎসব

বিপ্লবী ওসমান হাদির হত্যার প্রতিবাদে মাগুরায় মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ

টাঙ্গাইলের কালিহাতীতে বজ্রপাতে প্রাণ গেল একজনের

ঈদযাত্রায় স্বস্তি: ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানজটমুক্ত চলাচল

কালিহাতীর এলেঙ্গাতে মোল্লা স্টিল এন্ড আয়রণে দুর্ধর্ষ চুরি 

মাগুরা শ্রীপুর নাকোল বাজারে ভোক্তা অধিকার অভিযান: ৩০ হাজার টাকা জরিমানা

কালিহাতীতে মানসিক প্রতিবন্ধীকে গরম পানি ঢেলে নির্যাতন: মানবিকতার চরম অবক্ষয়, অভিযুক্ত গ্রেপ্তার