Thursday , 20 March 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

বিএনপির রাজনীতি মানুষের ভোটের অধিকারের রাজনীতি — বেনজীর আহমেদ টিটো

প্রতিবেদক
Btech News
March 20, 2025 9:26 pm

শুভ্র মজুমদার, টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের কালিহাতীর পারখী ইউনিয়নের বিএনপির উদ্যোগে বর্গা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো বলেছেন, বিএনপি রাজনীতি করে মানুষের ভোটের অধিকারের রাজনীতি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। বিএনপি ভোটের কথা বলবেই, এটাই স্বাভাবিক।

বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন পারখী ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন জিন্না এবং সঞ্চালনা করেন যুবদল নেতা জাহাঙ্গীর।

ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভিপি রফিক, সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া, সহ-সভাপতি আব্দুল বারেক ও শামীম প্রমাণিক, উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজা, এলেঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মিনু এবং কালিহাতী পৌর বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল ওয়াদুদ তৌহিদ প্রমুখ।

বক্তারা দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির ভূমিকা ও জনগণের ভোটাধিকারের আন্দোলনের বিষয়ে মতামত ব্যক্ত করেন। ইফতারের আগে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

 

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

আছিয়া ধর্ষণ ও হত্যা মামলাই হিটুর ফাঁসি। বাকিরা খালাস!

কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকসহ দুইজন নিহত

মাগুরার শ্রীপুরে অর্ধশতাধিক বাড়ি-ঘরে ভাঙচুর-লুটপাট! আহত- ১০ অগ্নিসংযোগের অভিযোগ!

কালিহাতীতে ডাকাতির প্রস্তুতিকালে ট্রাকসহ ৬ ডাকাত গ্রেফতার

মাগুরায় বীর মুক্তিযোদ্ধারা বানভাসি মানুষের জন্য নগদ টাকা পাঠালেন

মাগুরায় ডায়বেটিক হাসপাতালে অপারেশন থিয়েটার ও ইনডোর উদ্বোধন

মাগুরার মহম্মদপুর ও শালিখায় নারী ও শিশু অধিকার ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত

মাগুরায় সেনা অভিযানে অস্ত্র উদ্ধার

মাগুরায় এবি পার্টির মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত

মাগুরায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত