Tuesday , 22 April 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

মাগুরার শ্রীপুরে বিএনপির দু-গ্রুপের সংঘর্ষ! আহত-১৫

প্রতিবেদক
Btech News
April 22, 2025 6:02 pm

মোঃ সাইফুল্লাহ:

মাগুরার শ্রীপুরে রাজনৈতিক ও সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু-গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল সাড়ে ৫ টার দিকে শ্রীপুর সদর ইউনিয়নের কয়েক গ্রামের লোকজন এ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় গ্রুপের অন্তত ১৫ জন কমবেশি আহত হয়েছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাজনৈতিক ও সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিম ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার আব্বাস উদ্দিনের মধ্যে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে মঙ্গলবার সকাল সাড়ে ৫ টার দিকে উভয় গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রসহ শ্রীপুর সদর ইউনিয়নের আশেপাশের কয়েক গ্রামের লোকজন এ সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দু-ঘন্টা ব্যাপী চলমান সংঘর্ষে জাহিদুল ইসলাম, মোঃ সেলিম রেজা, রশিদ মোল্লা, দুলাল বিশ্বাস, সামছুল মোল্লা, আলেক বিশ্বাস, ওয়াসিম মোল্লা, মামুন মিয়া, আকাশ, মিরাজ শেখ, লাউন মোল্লাসহ উভয় গ্রুপের অন্তত ১৫ জন কমবেশি আহত হয়। আহতরা বর্তমানে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এদিকে সরেজমিনে দেখা যায এক পক্ষের নেতৃত্বে দিচ্ছেন- আশরাফুল ইসলাম নালিম,বাবলু মিয়া সেলিম রেজা, খলিল মোল্লাসহ আরো অনেকে , অপর পক্ষের নেতৃত্ব দিচ্ছেন মুন্সি রেজাউল করিম, জাহাঙ্গীর মুন্সি, সোহেল মুন্সি,চঞ্চল হোসেনসহ অন্যরা।

এ দিকে সংর্ঘষ চলাকালীন পুলিশের কোনো তৎপরতা লক্ষ্য করা যায়নি।

শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

টাঙ্গাইলের কালিহাতীতে নব-জাগরণ আদর্শ যুব সংঘ ক্লাবের শুভ উদ্বোধন

নরসিংদীতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের ৭ নেতা বহিষ্কার

মাগুরা বিনা,র মাঠ দিবস অনুষ্ঠিত

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সরকার

পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের মানববন্ধন হয়েছে মাগুরায়

চট্টগ্রাম মিরসরাইয়ে এশিয়ান পেইন্টসের কারখানায় আগুন

মাগুরায় পুত্রের হাতে পিতা খুন

“মাদক, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যকলাপ সহ্য করা হবে না ”- দিদারুল আলম মিয়াজী

মাগুরায় আলোচিত শিশু আছিয়া মামলার রায় ১৭ মে

মাগুরায় মাজলিসুল মুফাসসীরিনের জেলা সম্মেলনে ১১সদস্য বিশিষ্ট কমিটি গঠন