Monday , 5 May 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

কালিহাতীতে যুবককে কুপিয়ে হত্যা, পুকুর থেকে লাশ উদ্ধার

প্রতিবেদক
Btech News
May 5, 2025 8:13 pm

শুভ্র মজুমদার, টাঙ্গাইল প্রতিনিধি:-

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়নের রামপুর কোকরাইলে রায়হান (৩০) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৫ মে) ভোররাত ৪টার দিকে কোকরাইল এলাকার রিপন মিয়ার পুকুর থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়।

নিহতের বাবা বাদল মিয়া জানান, রাত ৪টার দিকে মুন্না নামে একজন এসে আমাকে খবর দেয় যে, আমার ছেলেকে মেরে ফেলা হয়েছে। এরপর আমি ছুটে গিয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে রিপনের পুকুরপাড়ে রক্তাক্ত অবস্থায় তার লাশ দেখতে পাই।

রায়হানের স্ত্রী শিল্পী জানান, রাত দুইটার দিকে রায়হান আমাকে ফোন করে বলে পেঁয়াজ-মরিচ কেটে রাখতে, মুড়ি ভর্তা খাবে। কিছুক্ষণ পর সে বাড়ি এসে সব নিয়ে যায়। তখন সে প্রচুর পরিমাণ মদ্যপ অবস্থায় ছিল।

এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া বলেন, “সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর জখম অবস্থায় রায়হানের লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে, তবে তদন্তের পর বিস্তারিত জানা যাবে।”

উল্লেখ্য, নিহত রায়হান মাদকসেবন ও মাদক বিক্রির সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছে পুলিশ। এছাড়াও তিনি বহুল আলোচিত রামপুরের সলিট হত্যা মামলার প্রধান আসামি ছিলেন।

 

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মাগুরায় শহীদ জিয়া স্মৃতি সংসদ ফুটবল টিমের জার্সি উন্মোচন

মাগুরায় বাস ও ভ্যানের সংঘর্ষে একজন নিহত, আহত ১০

মাগুরায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

পলাশে সড়কের নকশা পরিবর্তনের দাবিতে মানববন্ধন।

মাগুরায় বিজ্ঞানী মাদাম কুরী স্মরণে বিজ্ঞান আন্দোলন মঞ্চের উদ্যোগে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা

মাগুরায় রডের শাবলের আঘাতে স্বামীর হাতে স্ত্রীর খুন

মাগুরার হতদরিদ্র পরিবারের শিশু সাইমুনকে বাঁচাতে মায়ের আকুতি!

“ফ্যাসিস্ট হাসিনা’র দোসররা অসহিষ্ণু আচরণ করে ছাত্র সমাজকে কলঙ্কিত করছে”

কালিহাতীতে বাথরুমের ট্যাংকি থেকে লাশ উদ্ধার: ১৫ ঘণ্টার মধ্যে হত্যার রহস্য উদঘাটন, আসামি গ্রেপ্তার

কালিহাতীতে রফিকুল ইসলাম রফিককে উপজেলা যুবদলের সদস্যপদ থেকে বহিষ্কার