Friday , 16 May 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে অনুষ্ঠিত হবে -প্রেস সচিব

প্রতিবেদক
Btech News
May 16, 2025 7:26 pm

মোঃ সাইফুল্লাহ:

১৬ মে শুক্রবার বিকেলে মাগুরা প্রেসক্লাব পরিদর্শন কালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন,নির্বাচন আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যেই মাননীয় প্রধান উপদেষ্টাসহ সকল উপদেষ্টারা কাজ করে যাচ্ছেন।

 

তিনি সাংবাদিকদের প্রশ্নের এক জবাবে বলেন,
আওয়ামী লীগের ব্যাপারে দেশের মানুষের চাহিদা পূরণ হয়েছে এবং তারা সন্তুুষ্টি প্রকাশ করেছে।

 

দেশ ভালই চলছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করেছে, যা আগের চেয়ে অনেক ভালো। যে সব জায়গায় সংস্কার দরকার সে সমস্ত জায়গায় সংস্কারের কাজ চলছে। ইতিমধ্যে ইকোনমিতে বড় ধরনের কিছু সংস্কার করা হয়েছে এবং সামনে আরো হবে।

পলিটিকাল সংস্কারের জন্য কনসুলসেশন কমিশন অনেকগুলো মিটিং করেছেন এবং ১৫ ই মে শেষ হয়েছে। অনেকে অস্থির হচ্ছেন, আমরা মনে করি যে আমাদের কাজ খুব ফোকাস হচ্ছে এবং কাজগুলো সঠিক গতিতে সঠিকভাবেই হচ্ছে।

 

সরকার গণমাধ্যমের স্বাধীনতার কথা বলছে, সেটা শুধু কথা বলার স্বাধীনতা নয়, গণমাধ্যমের স্বাধীনতার জন্য যারা খাটছেন তাদের ডিগনিফাই লাইফের কথা ভাবছে এবং সেজন্য কাজ করে যাচ্ছি।

প্রেসক্লাবের মতবিনিময়ে সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক। এ সময় ক্লাবের প্রায় অর্ধশত প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন বলে জানা গেছে ।

 

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মাগুরায় জেলা পুলিশের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাগুরায় সাংবাদিকের পিতৃবিয়োগ!

শ্রীপুরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা

বৈষম্য বিরোধী আন্দোলনে শহিদ আহাদ ও সুমনের বাড়িতে নবাগত ডিসি

শাহজাহান সিরাজ কলেজ শিক্ষার্থী আব্দুল আলীম হত্যার প্রতিবাদে কালিহাতীতে উত্তাল মানববন্ধন

কালিহাতীতে সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা, বাদী জুরান আলীর প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

মাগুরায় বিচারকের বাড়ি থেকে গরু চুরি

রাষ্ট্র সংস্কার ও গণ হত্যার বিচার হওয়া খুবই জরুরী -মাগুরা প্রেসক্লাবে ড.আলী আফজাল

মাগুরায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে প্রেসক্লাবের শুভেচ্ছা

সেন্টমার্টিন দ্বীপ থেকে আসা ট্রলারে মিয়ানমারের গুলি