Saturday , 24 May 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

ভূমি দস্যুর কবলে পড়ে সর্বশান্ত আব্দুল হাকিম

প্রতিবেদক
Btech News
May 24, 2025 11:11 am

বিশেষ  প্রতিনিধি:

মাগুরা সদর উপজেলার রাঘবদাইড় ইউনিয়নের তেঘরিয়া গ্রামের পেশাদার সাংবাদিক আব্দুল হাকিম, ভূমি দস্যুদের আক্রমণের শিকার হয়ে বর্তমানে অর্থনৈতিক সংকটে ভুগছেন। মাগুরা শহরে বসবাসকারী আব্দুল হাকিম তার পৈতৃক জমি বর্গাদারের মাধ্যমে চাষাবাদ করতেন। কিন্তু, কিছু ভূমি দস্যু তাকে জমি থেকে বিতাড়িত করে দখল করে নেয়।

অভিযোগ অনুযায়ী, ভূমি দস্যুদের মধ্যে আছেন – আজগর, মোস্তফা, নান্নু, বাসার, জামির, মুকাদ্দেস, কালাম, তকব্বর, আব্দুস সালাম মোল্লা এবং আমির। এদের চক্রান্তে আব্দুল হাকিমের জমির ফসল বিক্রি করে সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে। তারা তাকে শারীরিক নির্যাতনসহ হত্যার হুমকি দিচ্ছে, যার কারণে আব্দুল হাকিম এখন তার নিজ জমিতে যেতে পারছেন না।

আব্দুল হাকিম তার অভিযোগে বলেন, “এই জমি থেকে একসময় আমার পরিবারের জীবনধারণের জন্য তিন ফসলি চাষাবাদ হতো। কিন্তু দীর্ঘদিন ধরে জমি থেকে বিতাড়িত হয়ে আমি ও আমার পরিবার গভীর অর্থসংকটে পড়েছি। যদি এই জমি উদ্ধার না করতে পারি, তাহলে আমাদের পথে বসা ছাড়া কোনো উপায় থাকবে না।”

তার জমি, যা ৪০০ পেঁপে গাছের চাষাবাদের জন্য উপযুক্ত ছিল, সেই জমির ক্ষতি গত ৪ বছরে ৩২ লক্ষ টাকারও বেশি হয়েছে। জমিতে স্থাপিত সাবমারসিবল টিউবওয়েলও ভেঙে ফেলা হয়েছে। এরই মধ্যে ভূমি দস্যুরা তার বর্গাচাষী বাসারুলকে উস্কানি দিয়ে ধান চাষ করতে দেয়নি এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে।

এদিকে, আব্দুল হাকিম ১৪৪/১৪৫ ধারায় প্রথমে মাগুরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে এবং পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ভূমি প্রতিরোধ আইনে মামলা করেছেন। তবে, ভূমি দস্যুরা তাকে মামলা তুলে নিতে চাপ দিয়ে হত্যার হুমকি প্রদান করেছে। ২১ মে, ২০২৫ তারিখে নান্নু, মোস্তফা, বাসার, এবং তার স্ত্রী চন্দ্র তাকে প্রাণনাশের হুমকি দেয়।

তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন, তারা আদালতের আদেশ অনুযায়ী তদন্ত করছেন এবং জমি দখলদারদের বিরুদ্ধে প্রতিবেদন জমা দিয়েছেন। আব্দুল হাকিম দ্রুত তার জমি উদ্ধার এবং ভূমিদস্যুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মাগুরায় জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত

মহানবী (সা.)-কে কটূক্তি করায় নরসিংদীর পলাশে প্রতিবাদ সমাবেশ

মাগুরায় কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

মাগুরার শ্রীপুরে উমুক্ত লটারীর মাধ্যমে খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ

কাজে ফেরায় রাঘবদাইড় পুলিশ ক্যাম্পের সদস্যদের শুভেচ্ছা জানালো ছাত্রদল

টাঙ্গাইলে যমুনা নদীর উপর দেশের দীর্ঘতম রেল সেতুটি উদ্বোধনের অপেক্ষায়

যমুনা রেল সেতুর শুভ উদ্বোধন: রেল যোগাযোগে নতুন দিগন্ত

মাগুরায় জাতীয় ফল মেলার উদ্বোধন ও নারিকেল গাছের চারা বিতরণ

মিরপুর “ল” কলেজে ২০২৫-২৬ শিক্ষা বর্ষে ভর্তি চলছে।

মাগুরার মহম্মদপুরে গৃহবধূকে নির্যাতন, গর্ভের সন্তান হত্যার অভিযোগ!