Wednesday , 30 July 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

টাঙ্গাইলের কালিহাতীতে ৩০ লাখ টাকা যৌতুক না পেয়ে নির্যাতন, সাংবাদিক সম্মেলনে ভুক্তভোগীর হাহাকার

প্রতিবেদক
Btech News
July 30, 2025 9:18 pm

শুভ্র মজুমদার, টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের কালিহাতীতে ৩০ লাখ টাকা যৌতুক না দেওয়ায় ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছেন ২২ বছর বয়সী গৃহবধূ ফারহানা ফারিহা ওরফে কাজল। মঙ্গলবার (৩০ জুলাই) সন্ধ্যায় টাঙ্গাইল শহরের শাকিন রেজিস্ট্রি পাড়ার একটি ভাড়া বাসায় আয়োজিত সাংবাদিক সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।

ফারহানা জানান, চলতি বছরের ১৩ জুলাই রাতে কালিহাতীর ভবানীপুরে স্বামীর বাড়িতে স্বামী শওকত হোসেন তালুকদার ওরফে ঠান্ডু, ভাসুর মমিন তালুকদার ও জা আকলিমা মিলে তাকে ঘরে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করে। একপর্যায়ে প্রাণনাশের হুমকি দিয়ে জোরপূর্বক তার স্বাক্ষর নেওয়া হয় তিনটি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে এবং আত্মসাৎ করা হয় দুটি ব্ল্যাংক চেক (নং: এমএসডব্লিউ ৩৭৮২৩৩৬ ও ৩৭৮২৩৩৭)।

পরবর্তীতে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে এবং ১৪ জুলাই তিনি কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। বর্তমানে তিনি মায়ের সহায়তায় টাঙ্গাইল শহরের একটি ভাড়া বাসায় আশ্রয় নিয়েছেন। তার পৈতৃক বাড়ি কালিহাতীর নারান্দিয়া ইউনিয়নের কাছিনা লখাই গ্রামে।

এই ঘটনায় ফারহানা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন, যা নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) এর ১১(গ)/৩০ ধারা এবং দণ্ডবিধির ৩৮৬, ৩৭৯, ৩২৩ ও ৫০৬ ধারায় নথিভুক্ত হয়।

সাংবাদিক সম্মেলনে ফারহানা বলেন, আমি শুধু একজন স্ত্রী নই, একজন মানুষ। অথচ আমাকে বারবার টাকার কাছে বিক্রি করে দিতে চেয়েছে ওরা। আমি ন্যায়বিচার চাই।

তিনি দাবি করেন, এই ঘটনা শুধু পারিবারিক কলহ নয়, বরং এটি নারীর অধিকার, নিরাপত্তা ও মানবাধিকারের ওপর সরাসরি আঘাত। তিনি যৌতুকবিরোধী আইন বাস্তবায়ন এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান, যাতে ভবিষ্যতে কোনো নারী তার মতো পরিস্থিতির শিকার না হন।

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মাগুরায় আই বি ডব্লিউ এফ এর উদ্যোগে ব্যবসায়ী সমাবেশ অনুষ্ঠিত

মাগুরার শ্রীপুরে চলাচলের রাস্তা না দেওয়ায় বাড়িঘরে হামলা ভাঙচুর-লুটপাট!

যমুনা রেল সেতুর শুভ উদ্বোধন: রেল যোগাযোগে নতুন দিগন্ত

কালিহাতীতে সড়ক দুর্ঘটনা: দ্রুতগতির গাড়ির চাপায় দুই বন্ধুর মৃত্যু

টাঙ্গাইলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লো বাস, খুঁটির ধাক্কায় উল্টে নিহত ২

৬ দিন পর দূর্গা পূজা-প্রতিমায় রং তুলির আঁচড়ে ব্যস্ত কারিগররা

এমপি সাকিবের নামে ইন্টারনেটে অসংখ্য ভূয়া সংবাদ

মাগুরায় ঈদকে সামনে রেখেসড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত

কাল প্রত্যাহার হচ্ছে জামায়াত নিষিদ্ধের প্রজ্ঞাপন !

মাগুরায় চুরি হওয়া ট্রাক উদ্ধার, আসামি  চালক আটক।