Tuesday , 12 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

মাগুরায়র নানা আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

প্রতিবেদক
Btech News
August 12, 2025 10:06 pm

মোঃ সাইফুল্লাহ:

প্রযুক্তি নির্ভর যুবশক্তি’ বহু পাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” এই প্রতিপাদ্য নিয়ে মাগুরায় নানা আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ পালিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার সকালে যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্্যালি বের হয়।

র্্যালি শেষে যুব উন্নয়ন অধিদপ্তরে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ওড়ানো এবং কবুতর উড়িয়ে দিবসটির সূচনা করেন। পরে যুব উন্নয়নের সম্মেলন কক্ষে শপথ পাঠ, আলোচনা সভা, যুব ঋণের চেক, প্রশিক্ষণের সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।

মাগুরা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ ইলিয়াছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডাক্তার মোঃ শামীম কবির, মাগুরা জেলা জামায়াতে ইসলামীর আমির এমবি বাকের, জেলা জামায়াতের যুব বিভাগের সেক্রেটারী অধ্যাপক মাওলানা রবিউল ইসলাম, শহর আমীর অধ্যাপক আশরাফুল আলম, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, ইসলামী আন্দোলন মাগুরা জেলা সভাপতি মুফতি মোস্তফা কামালসহ অন্যরা।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, আজকের তারুণ্য মানেই আগামী দিনের ভরসা। তারা শুধু ভবিষ্যতের জন্য নয়, এখনই সমাজে অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তনের নেতৃত্ব দিচ্ছে। প্রযুক্তি, শিক্ষায় উদ্ভাবন, সামাজিক সচেতনতা কিংবা পরিবেশ রক্ষা—সব ক্ষেত্রেই তরুণদের অবদান এখন চোখে পড়ার মতো। তবে তাদের পথটা সব সময় মসৃণ নয়। অনেক তরুণ বেকার, কেউ পাচ্ছে না মানসম্মত শিক্ষা, আবার কেউ মানসিক চাপ বা সামাজিক বৈষম্যের মুখোমুখি। তবুও তারা থেমে নেই। নিজের স্বপ্ন পূরণ করতে, পরিবার ও সমাজকে কিছু দিতে তারা প্রতিদিন সংগ্রাম করে যাচ্ছে।

এই তরুণদের সম্মান জানাতেই প্রতি বছর পালিত হয় আন্তর্জাতিক যুব দিবস। দিনটি আমাদের মনে করিয়ে দেয়—তরুণদের কথা শোনার, তাদের পাশে থাকার এবং তাদের এগিয়ে যেতে সহায়তা করার সময় এখনই।

 

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

কালিহাতীতে গোহালিয়াবাড়ী ইউনিয়ন বিএনপি কমিটি সাময়িকভাবে স্থগিত

মাগুরার শ্রীপুরে বিএনপির দু-গ্রুপের সংঘর্ষ! আহত-১৫

কালিহাতীর বাংড়া’তে বিপদজনক অবস্থায় দাঁড়িয়ে থাকা মরা আমগাছ: বড় দুর্ঘটনার শঙ্কা

মাগুরায় চুরি হওয়া ট্রাক উদ্ধার, আসামি  চালক আটক।

মাগুরায় বি.এন.পি থেকে জামায়াতে যোগদান করলেন নজরুল ইসলাম

মাগুরায় ২ ইউনিয়নের কমিটি গঠন উপলক্ষে বি এন পি’র কর্মী সম্মেলন অনুষ্ঠিত

মাগুরায় নানা আয়োজনে বীরমুক্তিযোদ্ধা গীতিকবি আমির হামজার মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরায় ২৭ জন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা দিলো জেলা প্রশাসন

মাগুরায় কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রতারণার অভিযোগ, গ্রেফতার ৬

মাগুরায় এক বুদ্ধি প্রতিবন্ধী মহিলা ধর্ষণের শিকার! থানায় মামলা, আটক-২