Saturday , 16 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

মাগুরায় জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

প্রতিবেদক
Btech News
August 16, 2025 7:10 pm

মোঃ সাইফুল্লাহ:

মাগুরায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজনে ভগবান শ্রী শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) দুপুর ২ টায় নিতাই গৌর গোপাল সেবাশ্রম নিজনান্দুয়ালি থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিন শেষে সাতদোহা ন্যাংটা বাবার আশ্রমে গিয়ে শেষ হয়। বর্ণাঢ্য এ শোভাযাত্রায় জেলার বিভিন্ন মতুয়া সম্প্রদায়ের সদস্যসহ ভক্তবৃন্দ অংশ নেয়। বর্ণাঢ্য এ শোভাযাত্রায় বিভিন্ন সাথে সজ্জিত হয়ে ঢোল বাঁশি নিয়ে তারা অংশ নেয়। বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে সাতদোহা ন্যাংটা বাবার আশ্রম প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ধর্মীয় আলোচনা সভা।

আলোচনা সভায় শুভ জন্মাষ্টমী উদযাপন কমিটির মাগুরা শাখার সভাপতি এড. কুমুদ রঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে উদ্বোধক ও মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বাবু সমীর কুমার বসু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মাগুরা পুলিশ সুপার মিনা মাহমুদা, মাগুরা জেলা বিএনপি’র আহবায়ক আলী আহমদ, সদস্য সচিব মনোয়ার হোসেন খান, জেলা জামাতের আমির অধ্যাপক এমবি বাকের, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জয়দেব রায় জয় ও মাগুরা কেন্দ্রীয় কালিবাড়ির সাধারণ সম্পাদক মোহন লাল রায়সহ অন্যরা।

ধর্মীয় আলোচনা সভায় অংশ নেন নিতাই গৌর গোপাল সেবাশ্রমের মঠাক্ষক চিন্ময়ানন্দ বাবাজি মহারাজ চঞ্চল গোসাই ও বাটিকা ডাঙ্গা রাধা বিনোদ সেবাশ্রমের মঠাক্ষক ভবানন্দ দাস বাবাজী মহারাজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জন্মাষ্টমী উদযাপন কমিটির মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক মিহির কান্তি বিশ্বাস।

 

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মাগুরায় জমাজমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষ আহত- ৬

চট্টগ্রাম মিরসরাইয়ে এশিয়ান পেইন্টসের কারখানায় আগুন

অবৈধ দোকান ঘর উচ্ছেদের প্রতিবাদে আড়পাড়া বনিক সমিতির মানববন্ধন

কালিহাতী উপজেলা আমিন সমিতির নির্বাচনে আলাউদ্দিন সভাপতি ও ফিরোজ সম্পাদক

মাগুরায় বিএনপির সদস্য নবায়নের আবেদন ফরম বিতরণ

কালিহাতীতে ফুল ঝাড়ু তৈরীতে অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখছে

টাঙ্গাইলে ওয়াক্‌ফ স্টেটের ফসলি জমির মাটি অবৈধভাবে বিক্রির প্রতিবাদে সংবাদ সম্মেলন

কালিহাতীতে খিলদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল ও অভিভাবক ছাউনি উদ্বোধন

মাগুরার গড়াই নদীতে ভেসে উঠল নিখোঁজ ব্যবসায়ীর হাত পা বাঁধা লাশ!

ঘোড়াশাল বাইপাস সড়কের বেহাল -দেখার নেই কেউ