Monday , 18 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

মাগুরায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন

প্রতিবেদক
Btech News
August 18, 2025 7:19 pm

মো: সাজ্জাদ হোসেন:

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশী মাছে দেশ ভরি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো মাগুরাতেও পালিত হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫। এ উপলক্ষে সোমবার (১৮ আগস্ট) সকাল ১০টা ৩০ মিনিটে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অফিস, মাগুরার আয়োজনে এক বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা তোফায়েল আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরার জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: মিরাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্); ডা. মো: শামীম কবির, সিভিল সার্জন; মো: তাজুল ইসলাম, উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর; ডা. মিহির কান্তি বিশ্বাস, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এবং মোঃ হাসিবুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার, মাগুরা সদর।

অনুষ্ঠানে মৎস্য খাতে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তিনজনকে ক্রেস্ট প্রদান করা হয়। তারা হলেন—অশোক কুমার বিশ্বাস (সামাজিক বাওর মৎস্য ব্যবসায়ী), আমজাদ হোসেন (পোনা মাছ উৎপাদনকারী) এবং নাজমুল হাসান (বড় মাছ উৎপাদনকারী)।

প্রধান অতিথি জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, “কারেন্ট জালের ব্যবহার প্রতিরোধে নিয়মিত টহল জোরদার করতে হবে। মাছের অভয়াশ্রম রক্ষায় সবাইকে একযোগে কাজ করতে হবে। একইসাথে ছোট মাছ ধরা থেকে বিরত থাকার মাধ্যমে মাছের প্রজনন নিশ্চিত করতে হবে।”

মৎস্য সপ্তাহ উপলক্ষে মাগুরা ডিসির বাংলোর পুকুরে ৪০ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয় এবং পরবর্তীতে আরও ৫০০ কেজি পোনা মাছ ছাড়ার উদ্যোগ নেওয়া হয়।

আলোচনা সভায় আরও বেশ কয়েকজন মৎস্য ব্যবসায়ী ও উদ্যোক্তা তাদের অভিজ্ঞতা ও মতামত ব্যক্ত করেন।

শেয়ার করুন

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

মাগুরায় জামায়াতের অর্থায়নে নির্মিত বাঁশের সেতু’র উদ্বোধন

মাগুরায় তারুণ্যের উৎসব উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

মাগুরায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে!

মাগুরা জেলা ১ম বিভাগ ফুটবল লীগের উদ্বোধন

কালিহাতীতে সালাম পিন্টুর মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ

চট্টগ্রাম মিরসরাইয়ে এশিয়ান পেইন্টসের কারখানায় আগুন

আজ মাগুরার আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায়!

কালিহাতীতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

নওগাঁর সাপাহারে কণ্ঠশিখনের দেয়ালপত্রিকা প্রকাশ

মাগুরায় গ্রাম ভিত্তিক ভিডিপির মৌলিক প্রশিক্ষণের সার্টিফিকেট বিতরণ