Tuesday , 19 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

টাঙ্গাইলে তুলার বস্তায় ৪৯ কেজি গাঁজা আটক, ট্রাকচালকসহ গ্রেপ্তার ৩

প্রতিবেদক
Btech News
August 19, 2025 6:38 pm

শুভ্র মজুমদার, টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের কালিহাতীতে মিনি ট্রাকে তুলার বস্তার আড়ালে গাঁজা বহনকালে তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। এ সময় তাদের কাছ থেকে ৪৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৪ লাখ ৭০ হাজার টাকা।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে র‌্যাব-১৪ সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্প কমান্ডার কাওসার বাঁধন এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তাররা হলেন, ট্রাকচালক আমিনুল (৩৫), ট্রাকের হেলপার বাবু (৩৬) এবং মাদক কারবারি মোজাহিদ (২৫)। এর আগে সোমবার (১৮ আগস্ট) গভীর রাতে কালিহাতী উপজেলার এলেঙ্গা থেকে তাদের আটক করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মাদক কারবারিরা হবিগঞ্জ থেকে তুলা বোঝাই মিনি ট্রাকে করে গাঁজা নিয়ে গাজীপুর হয়ে যমুনা সেতুর দিকে আসছিল। পরে রাত সাড়ে ৩টার দিকে এলেঙ্গায় অভিযান চালিয়ে ট্রাকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তুলার বস্তার ভেতর থেকে গাঁজা উদ্ধার করা হয়।

পরে গ্রেপ্তারকৃতদের কালিহাতী থানায় হস্তান্তর করা হয়েছে।

 

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মাগুরায় টানা বৃষ্টিতে জেলা প্রশাসনের কার্যালয়ে জলাবদ্ধতা

কালিহাতীর এলেঙ্গাতে মোল্লা স্টিল এন্ড আয়রণে দুর্ধর্ষ চুরি 

মাগুরায় নির্মান শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

মাগুরায় শিশু শ্লীলতাহানির মিথ্যা অভিযোগে মারপিট, চরম নিরাপত্তাহীনতায় তার পরিবার!

দ্রুতই প্রাথমিকে বড় নিয়োগ – মাগুরায় প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

চট্টগ্রাম মিরসরাইয়ে এশিয়ান পেইন্টসের কারখানায় আগুন

কালিহাতীতে চুরি করা গাভীসহ তিন চোর আটক

মাগুরায় প্রথম লেটুস চাষে উত্তম সরকারের ব্যপক সফলতা!

কালিহাতীতে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি রবিন খানকে সংবর্ধনা

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের রাষ্ট্রীয় ভাবে বীর ঘোষণা করতে হবে – মাগুরায় মিয়া গোলাম পরওয়ার