Thursday , 28 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

মাগুরার মহম্মদপুরে গৃহবধূকে নির্যাতন, গর্ভের সন্তান হত্যার অভিযোগ!

প্রতিবেদক
Btech News
August 28, 2025 5:27 pm

মোঃ সাইফুল্লাহ:

মাগুরার মহম্মদপুরে সামাজিক কোন্দলের জেরে বিথী (৩৫) নামে এক গৃহবধূকে বেধড়ক মারধরের ফলে গর্ভের ৪ মাসের সন্তান হত্যার অভিযোগ উঠেছে। গত ২৩ আগস্ট শনিবার সন্ধ্যা ৭ টার দিকে মহম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের মান্দারবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। গত ২৫ আগস্ট সোমবার ভোর ৪ টার দিকে মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূর গর্ভপাত ঘটে। বর্তমানে ওই গৃহবধূ মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে গাইনি ও প্রসূতি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

শুধু ওই গৃহবধূই নয় এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী জামাল মিয়া ও জামাল মিয়ার ভাই কামাল মিয়া মারাত্মকভাবে আহত হন। এ ঘটনায় বুধবার রাতে ওই গৃহবধূর স্বামী জামাল মিয়া বাদী হয়ে মহম্মদপুর থানায় একটি এজাহার দায়ের করেন।

এ ব্যাপারে ওই গৃহবধূর স্বামী জামাল মিয়া জানান, সামাজিক দলাদলি ও পূর্ব শত্রুতার জেরে আমার প্রতিপক্ষের হাসমত মিয়ার নেতৃত্বে ফরিদ শরীফ, ইমদাদুল ইসলাম, রিপন মিয়া, শাহজাহান মিয়া, কবির মিয়া, রাকিব, রওশন মিয়া, ছালেহ মিয়া, পারভেজ মিয়া, জাকির, জসিম, হুমায়ন, মোছা. ছবিরন, ইসরাফিল, শমজান মিয়াসহ অজ্ঞাত ৭ থেকে ৮ জন অতর্কিত হামলা চালায়। এ সময় আমাকে, আমার স্ত্রী ও ভাইকে হত্যার উদ্দেশ্যে রামদা, ছ্যানদা, চাপাতি, লোহার রড ও লাঠিসোটা নিয়ে রাতের অন্ধকারে আমার বাড়ির উপর অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা আমার অন্তঃসত্ত্বা স্ত্রী ও ৪ মাসের গর্ভের সন্তানকে হত্যার উদ্দেশ্য মাজায় এবং পেটে আঘাত করে। শুধু তাই নয় তারা আমার বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। আমি এ ঘটনার সঠিক বিচার চাই।

এ ব্যাপারে জামাল মিয়ার স্ত্রী বিথী জানান, তারা পরিকল্পিতভাবে আমার গর্ভের সন্তান হত্যা করেছে। যারা আমার গর্ভের সন্তান হত্যা করেছে আমি তাদের বিচার চাই।

এ ব্যাপারে মাগুরা ২৫০ সদর হাসপাতালের গাইনি ও প্রসূতি বিভাগের দায়িত্বরত ডাক্তার শাহজাহান জানান, আমি এই রোগীকে সেকেন্ড স্টেপে পেয়েছি। ধারণা করা হচ্ছে মাজায় এবং পেটে আঘাতের কারণেই ভ্রুণটি নষ্ট হয়েছে। বর্তমানে ওই গৃহবধূর অবস্থা অনেকটাই আশঙ্কামুক্ত।

এ ব্যাপারে মহম্মদপুর থানা অফিসার ইনচার্জ আব্দুর রহমান জানান, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

শেয়ার করুন

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

টাঙ্গাইলের কালিহাতীতে দূর্গা প্রতিমা তৈরিতে ব্যস্ত  স্থানীয় মৃৎ শিল্পীরা

কালিহাতীতে সালাম ক্যাডেট একাডেমির ক্যাডেট কলেজে চান্সপ্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠান

নওগাঁয় সন্ত্রাসী হামলায় তিন সহোদরসহ বিএনপির চারজন আহত,আটক-২

কেন্দ্রীয় সাধুসংঘের দশম প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনদিনব্যাপী সাধু সম্মেলন ও লালন মেলার প্রস্তুতি সভা সম্পন্ন

মাগুরায় ৭তম ভোটার দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

নওগাঁতে পাওনাদারের বিরুদ্ধে কাউন্টার মামলা।

কালিহাতীতে সড়ক দুর্ঘটনা: দ্রুতগতির গাড়ির চাপায় দুই বন্ধুর মৃত্যু

মাগুরায় ছাত্রদল নেতা তোয়েব হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

মাগুরায় পৌরকর প্রত্যাহার সহ কয়েক দফা দাবিতে গন কমিটির সমাবেশ অনুষ্ঠিত

মাগুরায় ইউনিয়ন জামায়াতের দ্বায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত