Sunday , 16 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

মাগুরার মহম্মদপুর ও শালিখায় নারী ও শিশু অধিকার ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
Btech News
November 16, 2025 8:16 pm

বিশেষ প্রতিনিধি:

নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠাকে রাজনৈতিক অঙ্গীকারের কেন্দ্রবিন্দুতে রেখে মাগুরার মহম্মদপুর ও শালিখায় নারী ও শিশু অধিকার ফোরামের উদ্যোগে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় মহম্মদপুর শহীদ আহাদ–সুমন মিনি স্টেডিয়ামে এবং বিকেলে শালিখা উপজেলার আড়পাড়া হাই স্কুল মাঠে এই সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। সঞ্চালনায় ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব এ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন—
মাগুরা-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এ্যাড. নিতাই রায় চৌধুরী,
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাড. মিথুন রায় চৌধুরী,
এ্যাড. রোকনুজ্জামান চৌধুরী,
জেলা আহ্বায়ক কমিটির সদস্য অধ্যক্ষ মতিয়ার রহমান,
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনিরুজ্জামান চকলেট, সামসুর রহমান, মোতালেব শিকদার,
মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নইমুর আলী মৃধাসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়া মহম্মদপুর উপজেলার সাবেক ও বর্তমান নির্বাচিত নারী জনপ্রতিনিধিরাও আলোচনায় অংশ নেন।

‘সমাজের নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠা বিএনপির নির্বাচনী অগ্রাধিকার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত নারী সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই মাগুরা-২ আসনের বিভিন্ন ইউনিয়ন থেকে মহিলা দলের নেতাকর্মীরা ব্যান্ড পার্টির বাদ্যযন্ত্রের তালে তালে খণ্ড খণ্ড মিছিল নিয়ে মাঠে এসে জড়ো হন। আনুষ্ঠানিকতা শুরুর আগেই স্টেডিয়াম ও স্কুল মাঠ হাজারো নারীর উপস্থিতিতে পরিপূর্ণ হয়ে ওঠে।

বক্তারা বলেন, নারী ও শিশুর অধিকার সুরক্ষা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে নারীর অংশগ্রহণ বাড়াতে হবে এবং স্থানীয় পর্যায়ের নেতৃত্বেও নারীর সমান ভূমিকা নিশ্চিত করতে হবে।

আয়োজনে : নারী ও শিশু অধিকার ফোরাম

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

টাঙ্গাইলে সফলভাবে শেষ হলো জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের আয়োজিত তিন দিনব্যাপী মেলা

৬ দিন পর দূর্গা পূজা-প্রতিমায় রং তুলির আঁচড়ে ব্যস্ত কারিগররা

গোপালগঞ্জের ঘটনার প্রতিবাদে মাগুরায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল সমাবেশ

টাঙ্গাইলের কালিহাতীতে ইসলামী ব্যাংক শাখার গ্রাহক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত।

বিএনপির রাজনীতি মানুষের ভোটের অধিকারের রাজনীতি — বেনজীর আহমেদ টিটো

মাগুরায় দারিদ্র্ মুক্ত সমাজ বিনির্মানে যাকাত ও উশর শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

কালিহাতীতে ইনতিজার শিশুবৃত্তি পরীক্ষা শিশুদের আত্মবিশ্বাস গঠনের নতুন দিগন্ত

টাঙ্গাইলের কালিহাতীর বাংড়া’র হেড মাস্টারের মেয়ে সৈয়দা জোবাইদা যুথি’র দাফন সম্পন্ন

মাগুরায় নানা আয়োজনে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কক্সবাজার কারাগারে ফিরেছে শৃঙ্খলা