Tuesday , 9 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

মিরসরাইয়ের ১২০০ হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষ

প্রতিবেদক
Btech News
December 9, 2025 11:03 am

মিরসরাই প্রতিনিধি: এ.এইচ. সেলিম-

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় এবার ১২০০ হেক্টর জমিতে শীতকালীন শাক-সবজি চাষ করা হয়েছে। মাঠে এখন সবুজের সমারোহ। উপজেলার ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় শীতকালীন সবজি চাষ করে লাভবান হচ্ছেন কৃষকেরা।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার বিভিন্ন কৃষি জমিতে ৬৬০ হেক্টর শিম, ৫০ হেক্টর জমিতে লাল শাক, ৬৫ হেক্টর জমিতে মিষ্টি কুমড়া, ৯০ হেক্টর জমিতে লাউ, পালং শাক, মুলা শাক, বেগুন, টমেটো, বাঁধাকপি, ফুলকপি, বরবটিসহ বিভিন্ন শীতকালীন সবজির চারা রোপণ করা হয়েছে। বেশি সবজি চাষ হয় দুর্গাপুর, খৈয়াছড়া ও ওয়াহেদপুর ইউনিয়নে।

সরেজমিনে জানা গেছে, রবি মৌসুমের শীতকালীন সবজি নিয়ে কৃষকদের বিভিন্ন কর্মব্যস্ততা দেখা গেছে। কেউ ক্ষেতে সবজি তোলা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। কেউ কীটনাশক স্প্রে করছেন। কেউবা জমির আগাছা পরিষ্কার করছেন। ওয়াহেদপুর, খৈয়াছড়া, আমবাড়িয়া, দুর্গাপুর, আজমনগরসহ বিভিন্ন এলাকার মাঠজুড়ে এখন মুলা, শিম, বাঁধাকপি, ফুলকপি, বরবটি, লাউ, মরিচ, টমেটো চাষ চলছে। সকাল-সন্ধ্যা সবজিতে পরিচর্যা করছেন। আবার অনেকেই আগাম সবজি মাঠ থেকে তুলে বাজারে নিয়ে যাচ্ছেন।

আজমনগর এলাকার কৃষক জানে আলম বলেন, ‘এ বছর অন্যান্য সবজির পাশাপাশি ৪০ শতক জমিতে আগাম খিরা চাষ করেছি। আমার প্রায় ৩২ হাজার টাকা খরচ হয়েছে। এ পর্যন্ত ৩৫ হাজার টাকার খিরা বিক্রি করেছি। আরও প্রায় ১ মাস বিক্রি করা যাবে। সব মিলিয়ে ৮০ হাজার টাকা বিক্রি করতে পারবো।’

ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর গ্রামের কৃষক সাহাব উদ্দিন বলেন, ‘এবার লাউ আর লাল শাক চাষ করেছি। সেগুলো প্রায় বিক্রি শেষ হয়েছে। দামও ভালো পেয়েছি। কিছু জমিতে বরবটি চাষ করেছি। সেগুলোর মেরামত চলছে। আবহাওয়া যদি অনুকূলে থাকে তাহলে ভালো ফলন হবে বলে আশা করছি।’

খৈয়াছড়া ইউনিয়নের দায়িত্বে থাকা উপ-সহকারী মোহাম্মদ শাহাজান বলেন, ‘আমার এরিয়ার প্রায় সব কৃষক আমন ধান চাষের পাশাপাশি শীতকালীন সবজি চাষ করেছেন। অনেকে আগাম খিরা চাষ করে বেশ লাভবান হচ্ছেন। এখানে প্রায় অর্ধশত কৃষক আগাম শীতকালীন সবজি চাষ করে থাকেন।’

মিরসরাই উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় বলেন, ‌‘উপজেলার ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় ১২০০ হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষ হয়েছে। কৃষকেরা শীতকালীন সবজি চাষে ব্যস্ত। কৃষি বিভাগের কর্মকর্তারা সব সময় পরামর্শ দিয়ে যাচ্ছেন। এখনো এখানকার সবজি পুরোপুরি বাজারে আসেনি। আবহাওয়া অনুকূলে ও বাজার দর ভালো থাকলে শীতকালীন সবজি

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মাগুরায় আধুনিক ও দৃষ্টিনন্দন আল-মু’মিন মসজিদের উদ্বোধন

মাগুরার খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক – শিক্ষার্থীদের ঈদ পূর্নমিলনী

অনিয়মের সংবাদ প্রকাশের পর ড্রিম মাশরুমে দুদকের অভিযান।

টাঙ্গাইলের কালিহাতীতে যুবককে কুপিয়ে হত্যা

মাগুরা -১ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

মাগুরায় নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ!

মাগুরায় জামায়াতে ইসলামীর আঞ্চলিক দ্বায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত

মাগুরার কৃষকেরা বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ধান চাষে আগ্রহী হচ্ছে!

মাগুরায় একজনকে কুপিয়ে হত্যা।

মাগুরায় প্রেস কাউন্সিলের উদ্যোগে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত