Saturday , 20 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ ও কৃষি
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম ও জীবন
  8. ক্যাম্পাস
  9. খেলা
  10. গল্প-সাহিত্য
  11. চাকরী
  12. জাতীয়
  13. দরকারি
  14. পাঠকের মতামত
  15. প্রবাসের খবর

বিপ্লবী ওসমান হাদির হত্যার প্রতিবাদে মাগুরায় মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রতিবেদক
Btech News
December 20, 2025 5:22 pm

মো: সাজ্জাদ হোসেন:

বিপ্লবী শহীদ শরিফ ওসমান বিন হাদির নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে মাগুরায় শোক ও বিক্ষোভ মিছিল এবং সংক্ষিপ্ত সমাবেশ করেছে মাগুরা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।
শনিবার সকালে মাগুরা মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ভায়নার মোড় স্মৃতিস্তম্ভে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, হাদি ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের পক্ষে আপসহীন এক কণ্ঠ। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং ফ্যাসিস্ট সরকারের অন্যায়ের বিরুদ্ধে কথা বলার কারণেই তাকে জীবন দিতে হয়েছে বলে তারা অভিযোগ করেন। বক্তারা আরও বলেন, দেশে বর্তমানে বাকস্বাধীনতা চরমভাবে বাধাগ্রস্ত।

তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল অপরাধীর দ্রুত গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানান। একই সঙ্গে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে ছাত্রসমাজকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।

সমাবেশে বক্তব্য রাখেন তন্ময় রহমান তুর্য, জোবায়ের হোসেন হামজা, শহরিয়ার আহমেদ সামিসহ আরও অনেকে।
বিক্ষোভে শিক্ষার্থীরা “জান দেব, তবু জুলাই দেব না”—এমন নানা প্রতিবাদী স্লোগান দেন।

আয়োজনে: মাগুরা মেডিকেল কলেজ, মাগুরা।

শেয়ার করুন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বহুল আলোচিত মাগুরার শিশু আছিয়া খাতুন ধর্ষন ও হত্যা মামলার অভিযোগ গঠন!

শিক্ষক সমিতি মাগুরা সদর উপজেলার সভাপতি রাজ্জাক,  সম্পাদক জাকির

মাগুরার শ্রীপুরে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উদযাপন

মাগুরায় বিএনপি’র ওয়ার্ড কমিটি গঠনকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষ, আহত-১০

চট্টগ্রাম মিরসরাইয়ে শিক্ষক নেতার উপর হামলা

সরকারের প্রতি জনদাবী বাস্তবায়নের আহব্বান মনোয়ার হোসেন খানের

শেখ হাসিনার ৫০ বছরের রাজনীতি, প্রতিশোধের রাজনীতি : মাওলানা মামুনুল হক

নুরে আলমের পতাকা: জীবিকার প্রয়াসে দেশপ্রেমের গল্প

মাগুরায় শিক্ষার্থীকে শ্লীলতাহানী মামলায় অভিযুক্ত শিক্ষকের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মাগুরায় প্রতিবেশীর ছুরিকাঘাতে এক যুবক নিহত আহত ৩